Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাফিক পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ছিটকে রাস্তায় পড়লেন বাইক আরোহী, পিষে দিল বাস

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে।

ট্রাফিক পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ছিটকে রাস্তায় পড়লেন বাইক আরোহী, পিষে দিল বাস

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 April 2025 12:20

দ্য ওয়াল ব্যুরো: বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর (Bike Accident in Hyderabad)। ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বলানগর এলাকায়। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। 

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জোশি বাবু। শাপুরনগরের রোডমিস্ত্রী এলাকার বাসিন্দা। রবিবার চেকিংয়ের জন্য ট্রাফিক পুলিশ তাঁকে আটকায়। সেই সময়েই পালাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন বছর ৩৫-এর আরোহী। এর মধ্যেই পিছন থেকে একটি বাস পিষে দিয়ে চলে যায় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির (Bike Accident in Hyderabad)।     

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের অভিযোগ, বাইক আরোহী জখম অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও ট্রাফিক কনস্টেবল অ্যাম্বুলেন্স ডাকেননি। এমনকি ডিউটিতে থাকাকালীনই অভিযুক্ত কনস্টেবল মদ্যপ অবস্থায় ছিলেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে করা হয় লাঠিচার্জ।  

পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজ থেকে স্পষ্ট হয়, বাইক আরোহীই পালানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। অন্যদিকে, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃতের দাদা। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে বলানগর থানার পুলিশ।      


```