Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইতে বান্দ্রা উড়ালপুল থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক! ঝুলছে দেহ, ভিডিও ভাইরাল

তাঁর পরনে সাদা জামা প্যান্ট। পিঠে ঝুলছে একটি কালো ব্যাগ।

মুম্বইতে বান্দ্রা উড়ালপুল থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক! ঝুলছে দেহ, ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 19 October 2023 18:20

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর বললেও কম বলা হয়। সন্ধ্যা-রাতের ব্যস্ত নগরী। রাস্তাঘাট লোকে লোকারণ্য। তাঁদের যখন চোখে পড়েছিল সেই দৃশ্য, তখন শিউরে উঠেছিলেন সকলেই। দেখা গিয়েছিল, উড়ালপুল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে এক যুবকের দেহ, নিথর, নিশ্চুপ। মাথাটি সামান্য ঝুঁকে রয়েছে সামনে। 

মহারাষ্ট্রের মুম্বইতে বান্দ্রা উড়ালপুলে এমনই ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়েছেন মানুষজন। জানা গেছে, উড়ালপুল থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। তাঁর পরনে সাদা জামা প্যান্ট। পিঠে ঝুলছে একটি কালো ব্যাগ। সেই অবস্থাতেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানা গেছে। সূত্রের খবর, ব্যস্ত সময়ে গলায় দড়ি বেঁধে উড়ালপুল থেকে আচমকা ঝাঁপ দেন ওই যুবক। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। 

স্থানীয়রা সেই দৃশ্য দেখে খবর দেন পুলিশকে। ইতিমধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। ওই যুবকের পরিচয় কী, বাড়ি কোথায়, কেনই বা তিনি আত্মঘাতী হলেন, সমস্তটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

দেখুন সেই ভিডিও:


```