Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমের টানে সার্জারি করে মেয়ে হয়েছেন! এখন স্বামী চাইছেন অন্য কাউকে, পুলিশে অভিযোগ স্ত্রীর

২০১৭ সালে সানির সঙ্গে দেখা হয়েছিল পীযূষের। বন্ধুত্ব পাল্টে যায় প্রেমে। একসঙ্গে থাকতে চান বলে ২০১৯-এ সানি সার্জারি করান। তারপর তাঁরা বিয়েও করেন।

প্রেমের টানে সার্জারি করে মেয়ে হয়েছেন! এখন স্বামী চাইছেন অন্য কাউকে, পুলিশে অভিযোগ স্ত্রীর

শেষ আপডেট: 26 April 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: যুগে যুগে প্রেমের জন্য মানুষ কী না করে! দুনিয়া এদিক ওদিক করে দিতেও পিছুপা হয় না। সেখানে নিজের অস্তিত্ব ভুলে যাওয়াও তো কোনও বড় কথা নয়। সবই বাজি রাখতে রাজি। কিন্তু তারপরেও যদি সমস্যা আসে দু’জনের মধ্যে? একবার শেষ চেষ্টা তো করেই মানুষ, তাই না? কে বলতে পারে, হয়তো ঠিকও হয়ে যায় সবকিছু। ঠিক তেমনই কিছু ঘটেছে বিহারের বেগুসরাইতে।

পীযূষ কুমার যাদব ‘প্রেমিকা’কে বলেন ‘জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট’ সার্জারি করতে। তাঁর কথা শুনে সানি যাদব লিঙ্গ পাল্টে হন মারিয়া। বিয়েও করেছিলেন তাঁরা। কিন্তু ভবিষ্যৎ যেমনটা ভেবেছিলেন, পরিস্থিতি তেমনভাবে এগলো না। এখন পীযূষের দাবি, তিনি স্ত্রীর সঙ্গে থাকতে পারবেন না। স্ত্রীকে জানান এখন তিনি সুমনকে বিয়ে করতে চান এবং তার সঙ্গেইও সংসার করতে চান।

২০১৭ সালে সানির সঙ্গে প্রথম দেখা হয়েছিল পীযূষের। খুব তাড়াতাড়ি তাঁদের বন্ধুত্ব পাল্টে যায় প্রেমের সম্পর্কে। দু’জনে একসঙ্গে থাকার কথাও ভাবতে থাকেন। সেই জন্যই ২০১৯-এ সানি ‘জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট’ সার্জারি করান। যথারীতি ২০২১ সালে তাঁরা বিয়ে করেন।

ঘটনার সূত্রপাত, ২০২৪ এর ফেব্রুয়ারিতে। কলকাতায় পীযূষের সঙ্গে দেখা হয় আরেক ট্রান্সজেন্ডার মহিলার সঙ্গে। মারিয়ার কথা অনুযায়ী, তারপর থেকেই পীযূষ তাঁকে এড়িয়ে যেতে শুরু করেন এবং ব্লকও করে দেন। অন্য নম্বর থেকে মারিয়া স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। উল্টোদিক থেকে উত্তর আসে, ‘আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, আমার পিছনে ধাওয়া করা বন্ধ করো।’

তারপরই বাধ্য হয়ে মারিয়া থানায় অভিযোগ জানান। পুলিশ পীযূষকে ট্র্যাক করে ধরে ফেলে। দু’জনকেই থানায় ডাকা হয়। কাউন্সেলিং-ও করা হয় তাঁদের। তারপর তাঁরা আরও একবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।


```