Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কুকুরের কামড় খেয়ে পথচারীদের কামড়াচ্ছেন যুবক

কুকুর কামড়ালেই জলাতঙ্কের টিকা নেওয়া বাধ্যতামূলক। সোনুও নিয়েছিলেন। কিন্তু তারপরও কোনও উন্নতির লক্ষণ নেই।

কুকুরের কামড় খেয়ে পথচারীদের কামড়াচ্ছেন যুবক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 August 2024 11:43

দ্য ওয়াল ব্যুরো: দশ-বারো দিন আগে কুকুর কামড়েছিল। তারপর থেকে এলাকায় যাঁদের নাগালের মধ্যে পাচ্ছেন তাঁকেই কামড়াচ্ছেন যুবক। অদ্ভুত এই আচরণ শুরু করেছেন মধ্যপ্রদেশের সোনু। সংবাদমাধ্যমে এমন খবর পাওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। ব্যবসায়ী থেকে শুরু করে দোকানের কর্মচারীরাও ভয়ে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সাগর নামে একটি এলাকায়। সেখানেই একটি সবজি বাজারে সাফাইয়ের কাজ করেন সোনু। যেদিন থেকে কুকুর কামড়েছে, তখন থেকেই নাকি কাঁচা মাংস খাওয়া শুরু করেছেন তিনি।

কুকুর কামড়ালেই জলাতঙ্কের টিকা নেওয়া বাধ্যতামূলক। সোনুও নিয়েছিলেন। কিন্তু তারপরও কোনও উন্নতির লক্ষণ নেই। এর পর থেকেই উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। চিকিৎসার বিজ্ঞান বলে, কুকুর কামড়ানোর ১০-১২ দিনের মধ্যে জলাতঙ্কের টিকা নিলে কোনও উপসর্গ দেখা দেয় না। কিন্তু সময়ে না নিলে গুরুতর উপসর্গ দেখা দেয়। এমনকি মৃত্যুও হতে পারে। চিকিৎসকরা কুকুরের কামড় খাওয়া ওই যুবকের আচরণ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, সোনুর এই আচরণের বহিঃপ্রকাশ কুকুরের কামড় বা জলাতঙ্ক থেকে হয়নি। বরং তাঁরা মনে করছেন, কোনও মানসিক রোগে আক্রান্ত হয়েই তিনি এই আদ্ভুত আচরণ করছেন।   


```