Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মাঝআকাশে মাতলামি! বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ, গ্রেফতার যুবক

মাঝ আকাশে মদ্যপ অবস্থায় বিমানসেবিকাকে হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চূড়ান্ত অস্বস্তির পরিবেশ তৈরি হয় ইন্ডিগোর একটি বিমানে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যাত্রীকে।

মাঝআকাশে মাতলামি! বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ, গ্রেফতার যুবক

শেষ আপডেট: 20 November 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো: কখনও যাত্রীর গায়ে প্রস্রাব, আবার কখনও সিটেই মলমূত্র ত্যাগ। সিট নিয়ে যাত্রীদের মধ্যে হাতাহাতি থেকে শুরু করে আজকাল প্রায়ই বিমান যাত্রার নানান আজব কাহিনি শিরোনামে উঠে আসে। এবার মাঝ আকাশে মদ্যপ অবস্থায় বিমানসেবিকাকে হেনস্থার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চূড়ান্ত অস্বস্তির পরিবেশ তৈরি হয় ইন্ডিগোর একটি বিমানে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যাত্রীকে।

সোমবার ঘটনাটি ঘটেছে জয়পুর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে। অভিযোগ, মদ্যপ  অবস্থায় ওই বিমানে ওঠেন রণধীর সিংহ নামে এক যাত্রী। রাজস্থানের সিকারের বাসিন্দা তিনি। বার বার বারণ করা সত্ত্বেও ওই যাত্রী এক বিমানসেবিকার হাত ধরে টানাটানি করছিলেন। এই কাণ্ডে বিমানে রীতিমতো হইচই পড়ে যায়। এরপর অবতরণের পরই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় বিমানে উঠে অভব্য আচরণ করতে থাকেন রণধীর। সহযাত্রী সহ বিমানসেবিকাদের তাঁর অশালীন আচরণের শিকার হতে হয়। যুবকের এ হেন আচরণ প্রথমে দেখেন অন্য এক যাত্রী। তিনিই বিমানের বাকি কর্মীদের বিষয়টি জানান। 

বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছনোর পর ওই যাত্রীর বিরুদ্ধে বিমানসেবিকারা অভিযোগ দায়ের করেন। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারায় মামলা রুজু করা হয়েছে।

চলতি মাসের শুরুতে ফ্র্যাঙ্কফুর্ট-বেঙ্গালুরু বিমানে মদ্যপ অবস্থায় এক মহিলা যাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক প্রৌঢ়কে। তারও আগে গত সেপ্টেম্বর মাসে মুম্বই-গুয়াহাটি ইন্ডিগোর বিমানে হেনস্থার অভিযোগে পাকড়াও করা হয়েছিল আরও এক যুবককে। তবে একটি-দুটি নয়, আজকাল এমন ঘটনা প্রায়ই উঠে আসে শিরোনামে। যা নিয়ে সম্প্রতি নিজেদের নিরাপত্তা বিষয়েও প্রশ্ন তুলেছেন বিমানকর্মীরা।


```