Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মমতা সত্যাগ্রহে বসতে পারেন দিল্লিতে, যন্তর মন্তরে অনুমতি চেয়ে রাখল তৃণমূল

তৃণমূলের একটি সূত্রে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর থেকে কোনও ইতিবাচক সাড়া না পেলে নয়াদিল্লিতে সত্যাগ্রহেও বসতে পারেন মুখ্যমন্ত্রী। নয়াদিল্লির যন্তর মন্তরে সাময়িক সেই ধর্নায় বসার জন্য পুলিশের থেকে অনুমতি চেয়ে রাখছে তৃণমূল।

মমতা সত্যাগ্রহে বসতে পারেন দিল্লিতে, যন্তর মন্তরে অনুমতি চেয়ে রাখল তৃণমূল

শেষ আপডেট: 11 December 2023 18:33

দ্য ওয়াল ব্যুরো: বাংলার বকেয়া পাওনার দাবি নিয়ে এ মাসের তৃতীয় সপ্তাহে দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, ১৮ থেকে ২০ ডিসেম্বর দিল্লিতে থাকবেন তিনি। তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে বার্তা পাঠানো হয়েছে সাউথ ব্লকের সচিবালয়ে।

এরই মধ্যে তৃণমূলের একটি সূত্রে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর থেকে কোনও ইতিবাচক সাড়া না পেলে নয়াদিল্লিতে সত্যাগ্রহেও বসতে পারেন মুখ্যমন্ত্রী। নয়াদিল্লির যন্তর মন্তরে সাময়িক সেই ধর্নায় বসার জন্য পুলিশের থেকে অনুমতি চেয়ে রাখছে তৃণমূল। যন্তর মন্তরের সামনের রাস্তাটি হল বিক্ষোভ ও ধর্নার জন্য সুনির্দিষ্ট একটি জায়গা। সংসদ ভবনের অদূরে এই ধর্নাস্খলে যে কেউ গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ বা বিক্ষোভ সভা করতেই পারেন। তার জন্য বিশেষ অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। শুধু দিল্লি পুলিশকে জানিয়ে রাখলেই হয়।

এর আগে বাংলার বকেয়া পাওনার দাবি নিয়ে গত ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে দিল্লির রাজঘাটে গিয়ে সত্যাগ্রহে বসেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সেই সত্যাগ্রহে সামিল হয়েছিল দেব অধিকারী ও মিমি চক্রবর্তী ব্যতিরেকে তৃণমূলের সমস্ত সাংসদ ও রাজ্যের কয়েক জন মন্ত্রী ও জেলা পরিষদের সদস্যরা।

সোমবারও বাংলার বকেয়া পাওনার দাবি নিয়ে দিল্লির বিরুদ্ধে তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির সভা থেকে তিনি জানিয়েছেন, শুধু একশ দিনের কাজেই ৭ হাজার কোটি টাকা বকেয়া পাওনা এখনও দিচ্ছে না কেন্দ্র।

লোকসভা ভোটের আগে বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে যেমন দুর্নীতির অভিযোগকে অনুঘটক করে তুলতে চাইছে বিজেপি, তেমনই তৃণমূলের অন্যতম হাতিয়ার হল রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনা।

তৃণমূলের রাজ্য নেতাদের মতে, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর কেন্দ্র বরাদ্দ অর্থ করতে রাজি হবে এমন আশা করা হচ্ছে না। কারণ, অতীতেও দেখা গিয়েছে, বকেয়া পাওনার কথা বললেই উল্টে দশটা চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক অন্তত এটুকু বাংলার গ্রাম-গরিবের মনে ঢুকিয়ে দিতে চাইছেন যে সামাজিক প্রকল্পের ডেলিভারি মেকানিজমে যে শূন্যতা কখনও কখনও তৈরি্ হচ্ছে, তার দায় রাজ্যের নয়। কেন্দ্র টাকা না দেওয়াতেই এই সংকট তৈরি হচ্ছে রাজ্যের। এবং এই সংকট একেবারেই ম্যান মেড। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে বিজেপি।


```