Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

প্রণবের ছেলেকে নিয়ে ফ্যাসাদে খাড়্গে, হঠাৎ উদয় হতেই চমকে গেছেন কংগ্রেস সভাপতি

প্রায় আধ ঘণ্টা ধরে কথাবার্তার পর অভিজিৎ বেরিয়ে যান। এর পর তাঁর সঙ্গে প্রণব পুত্রের সঙ্গে ছবি টুইট করতে যান কংগ্রেস সভাপতির সোশ্যাল মিডিয়া টিম। কিন্তু এই সময়েই বিপত্তি হয়!

প্রণবের ছেলেকে নিয়ে ফ্যাসাদে খাড়্গে, হঠাৎ উদয় হতেই চমকে গেছেন কংগ্রেস সভাপতি

প্রণবের ছেলেকে নিয়ে ফ্যাসাদে খাড়্গে

শেষ আপডেট: 19 June 2024 20:15

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালের ঘটনা। হঠাৎ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। প্রণব-পুত্র বলে কথা! সময় চাওয়ায় মল্লিকার্জুন আপত্তিও করেননি। 

প্রায় আধ ঘণ্টা ধরে কথাবার্তার পর অভিজিৎ বেরিয়ে যান। এরপর তাঁর সঙ্গে প্রণব পুত্রের ছবি টুইট করতে যান কংগ্রেস সভাপতির সোশ্যাল মিডিয়া টিম। কিন্তু এই সময়েই বিপত্তি হয়!

সূত্রের খবর, মল্লিকার্জুন খাড়্গে তাঁর টিমকে খবর নিতে বলেন, আরে অভিজিৎ কি এখন কংগ্রেসে রয়েছেন? ও তো বলে গেল, কংগ্রেসেই আছেন। খোঁজ নাও তো দেখি!

এর আগে কংগ্রেসের কমিউনিকেশন টিমে রণদীপ সিং সুরজেওয়ালার ডেপুটি ছিলেন এআইসিসি-র সেক্রেটারি প্রণব ঝা। প্রণব এখন কংগ্রেস সভাপতির অফিসের দায়িত্বে। প্রণব ঝারও জানা ছিল না, অভিজিৎ এখন আদৌ কংগ্রেসে রয়েছেন কিনা! তিনি আবার খবর নিতে ফোন করেন কলকাতার প্রদেশ কংগ্রেস দফতরে। 

প্রদেশ কংগ্রেস দফতর থেকে প্রণব ঝাকে জানানো হয়, অভিজিৎ তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারপর কংগ্রেসে ফিরেছেন কিনা তাঁদের জানা নেই। কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে বা দিল্লিতে কেউই জানেন না তিনি কংগ্রেসে ফিরেছেন কিনা। 

একুশের ভোটের পর তৃণমূলে যোগ দিয়েছিলেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু তারপর থেকে তৃণমূলের কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা যায়নি। 

শুধু প্রণব ঝা নন, মঙ্গলবার দিল্লি থেকে প্রদেশ কংগ্রেসের নেতাদের ফোন করেন সুপ্রিয়া শ্রীনাথ। তিনিও জানতে চান, অভিজিৎ আদৌ কি কংগ্রেসে রয়েছেন?

এই ধোঁয়াশার কারণেই শেষমেশ ওই সাক্ষাতের ছবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের এক্স হ্যান্ডেল থেকে আর পোস্ট করা হয়নি। তবে এরই মধ্যে দেখা গিয়েছে, সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রণব-পুত্র বলেছেন, তিনি বেশ কিছু প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সভাপতিকে। সেগুলো বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন খাড়্গে।


```