Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গর্ভবতী হতে চাইলে যোগাযোগ করুন, ৫ লক্ষ টাকাও পাবেন! বিহারে প্রতারণাচক্র, গ্রেফতার ৩

চক্রের তিন মাথাকে অবশেষে নওদা জেলা থেকে পাকড়াও করেছে পুলিশ। 

গর্ভবতী হতে চাইলে যোগাযোগ করুন, ৫ লক্ষ টাকাও পাবেন! বিহারে প্রতারণাচক্র, গ্রেফতার ৩

ধৃত তিনজন

শেষ আপডেট: 11 January 2025 11:40

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক মাস ধরে দেশে সাইবার ক্রাইম থেকে শুরু করে নানা ধরনের প্রতারণার ঘটনা বেড়েছে। এবার বিহারে ধরা পড়ল আজব এক প্রতারণাচক্র। গর্ভবতী হতে চাইলে যোগাযোগ করতে বলছিল প্রতারকরা, তার বদলে মহিলাদেরই নাকি টাকা দেওয়া হবে! এই চক্রের তিন মাথাকে অবশেষে নওদা জেলা থেকে পাকড়াও করেছে পুলিশ। 

বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত তিন ব্যক্তি প্রিন্স রাজ, ভোলা কুমার, রাজু কুমার 'অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব', 'প্লেবয় সার্ভিস' নামের প্রোগ্রাম চালাত। হোয়াটসঅ্যাপ বা ফোনকলের মাধ্যমে বিভিন্ন জেলা বা রাজ্যের মহিলাদের সঙ্গে যোগাযোগ করত। এই মহিলারা মূলত অনেক বছর চেষ্টা করেও সন্তান নিতে পারেননি। খুঁজে খুঁজে সেইসব মহিলাদের সঙ্গেই যোগাযোগ করত তারা। তারপর তাদের 'অফার' দেওয়া হত গর্ভবতী হওয়ার। একইসঙ্গে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হত। 

পুলিশি তদন্তে এও উঠে এসেছে, প্রতিশ্রুতি মতো যদি কোনও মহিলা গর্ভবর্তী না হতেন তাহলে ৫ লক্ষ টাকা তো বটেই, আরও ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলত প্রতারকরা। এই লোভেই আরও বেশি করে মহিলারা তাদের ফাঁদে পড়ত। কিন্তু প্রতারকদের লাভ কী হত? পুলিশ জেনেছে, তাঁদের থেকে 'পরিষেবা' পেতে ৫০০ থেকে ২০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি নিত প্রতারকরা। তাদের গ্রেফতার করে ৬টি স্মার্টফোন এবং কিছু নথি উদ্ধার করা হয়েছে। 

এখনও পর্যন্ত ঠিক কতজন মহিলাকে তারা প্রতারণার ফাঁদে ফেলেছে তা জানতে পারেনি পুলিশ। তবে বিহার পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত তারা এই তথ্য সামনে আনবে এবং যাদের যাদের টাকা খোয়া গেছে তা ফেরত দেওয়ার চেষ্টা করা হবে। অনুমান, অন্তত পাঁচ থেকে দশ রাজ্যে এই প্রতারণার জাল ছড়িয়েছে। 


```