Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় যান্ত্রিক গোলযোগ, কারণ জানাল মাইক্রোসফট

জানা যাচ্ছে, মাইক্রোসফটের উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগের জেরেই এই সমস্যা। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় যান্ত্রিক গোলযোগ, কারণ জানাল মাইক্রোসফট

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 19 July 2024 13:34

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড়সড় যান্ত্রিক গোলযোগ। যার জেরে এয়ারলাইন্স, মিডিয়া, ব্যাঙ্ক পরিষেবার কাজে বড়সড় প্রভাব পড়েছে। ব্যাহত লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবাও।

জানা যাচ্ছে, মাইক্রোসফটের উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগের জেরেই এই সমস্যা। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

এদিন বেলা থেকে মাইক্রোসফটের উইন্ডোজ টেনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। যার জেরে সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের পরিষেবার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। ব্যাঙ্কিং থেকে শুরু রপে বিমানের ওয়েব চেকিং সিংহভাগ কাজই হয়ে থাকে মাইক্রোসফটের উইন্ডোজ টেনের মাধ্যমে।

জানা যাচ্ছে, সংশ্লিষ্ট মেশিনগুলি হঠাৎ করে বিকল হয়ে গিয়েছে। রিস্টার্ট বা সাটডাউন করলেও সমস্যার সমাধান হচ্ছে না। শেয়ার মার্কেট সহ বিভিন্ন ক্ষেত্রে শুক্রবারই সপ্তাহের শেষ কাজের দিন। আচমকা সমস্যা তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। যদিও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।


```