Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন! রাজকোটের অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

রাজস্থানে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ওই ব্যক্তি।

আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন! রাজকোটের অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার - ফাইল চিত্র

শেষ আপডেট: 28 May 2024 07:27

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের রাজকোটে গেমিং জোনের অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার। রাজস্থানের আবু রোড থেকে ধওয়াল ঠক্কর নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, রাজস্থানে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ।

গেমিং জোনের ৬ মালিকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা হলেন গেমিং জোনটির অন্যতম মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, রাহুল রাঠৌড় এবং ম্যানেজার নীতীশ জৈন। পুলিশের বক্তব্য অনুযায়ী, ওখানে প্রচুর পরিমাণে অতিদাহ্য পদার্থ মজুত ছিল। অগ্নিকাণ্ডের সময় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। যার ফুলকি থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা। 

এই অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের পুরসভা এবং রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে গুজরাত হাইকোর্ট। এই ঘটনাকে মনুষ্যসৃষ্ট বিপর্যয় বলেও বর্ণনা করা হয়েছে। হাইকোর্টের বিচারপতির রাজকোট পুরসভার উদ্দেশে প্রশ্ন, ''আপনারা কি অন্ধ হয়ে গিয়েছিলেন? আপনারা কি ঘুমিয়ে ছিলেন?'' আদালত সাফ জানিয়েছে, তাঁদের স্থানীয় পুরসভা এবং রাজ্য সরকারের উপর আর কোনও ভরসা বা আস্থা নেই। 

গেমিং জোনে যখন আগুন লাগে তখন ধাক্কাধাক্কা-ঠেলাঠেলিতে অনেকেই বাইরে বেরিয়ে আসতে পারেননি। ভিতরেই অগ্নিদগ্ধ হন বহু মানুষ। পথ সরু হওয়ায় এবং তার উপর জ্বলন্ত কাঠ ও লোহার পাইপ পড়ে যাওয়ায় বাইরে বেরোতে পারেননি অনেকে। কেউ কাঠামোর নীচে চাপা পড়ে গিয়েছেন, কারও আবার দাউদাউ আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটেছে।  

পুলিশি তদন্তে উঠে এসেছে, ওই গেমিং জোনের কোনও ‘ফায়ার লাইসেন্স’ ছিল না। এমনকী, দমকলের ছাড়পত্রও ছিল না। তাহলে কী ভাবে ওই গেমিং জোন চলছিল, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। 


```