Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মহুয়া হেনরিকে কিডন্যাপ করে রেখেছে, ফেরত চেয়ে পুলিশে অভিযোগ প্রাক্তন বয়ফ্রেন্ডের

আগে মহুয়া দাবি করেছিলেন, হেনরি তাঁরই। জয় অনন্ত দেহদরাই তাঁর দিল্লির বাংলো থেকে হেনরিকে চুরি করতে এসেছিলেন। এ জন্য তিনি পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন। 

মহুয়া হেনরিকে কিডন্যাপ করে রেখেছে, ফেরত চেয়ে পুলিশে অভিযোগ প্রাক্তন বয়ফ্রেন্ডের

শেষ আপডেট: 20 October 2023 14:19

দ্য ওয়াল ব্যুরো: মহুয়া মৈত্র বিতর্কের এখন অন্যতম কেন্দ্র বিন্দু হয়ে উঠল তিন বছরের হেনরি। মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহাদরাই দাবি করলেন, মহুয়া তাঁর হেনরিকে কিডন্যাপ করে রেখেছেন। জয়ের এও অভিযোগ, হেনরিকে সামনে রেখে মহুয়া দরকষাকষি শুরু করেছেন। বলেছেন, সিবিআইয়ের থেকে অভিযোগ প্রত্যাহার করে নিলে তবেই হেনরিকে ফেরত দেবেন। 

এর আগে মহুয়া দাবি করেছিলেন, হেনরি তাঁরই। জয় অনন্ত দেহদরাই তাঁর দিল্লির বাংলো থেকে হেনরিকে চুরি করতে এসেছিলেন। এ জন্য তিনি পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন। 

জয় অনন্ত দেহদরাই হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। মহুয়ার বয়ফ্রেন্ড ছিলেন তিনি। দুজনের এক সময়ে ভাল সময় কেটেছে। মহুয়ার দিল্লির সরকারি বাংলোতেও জয় এসে থাকতেন বলে জানা গিয়েছে। কিন্তু কিছুদিন হল ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাঁদের। এই জয় অনন্তই সিবিআইয়ের কাছে অভিযোগ জানিয়ে বলেছেন, শিল্পপতি দর্শন হীরানন্দানি ও মহুয়া মিলে গৌতম আদানির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন। হীরানন্দানির কাছ থেকে টাকা ও উপহার নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর ব্যাপারে লাগাতার প্রশ্ন তুলেছেন মহুয়া। 

ব্যাপারটা যে কেচ্ছার পর্যায়ে পৌঁছেছে তা নিয়ে সংশয় নেই।  জয় অনন্ত দেহাদরাই শুক্রবার দাবি করেছেন, দিল্লির জনকপুরী এলাকার এবি বহুগুণার কাছ থেকে ২০২১ সালের জানুয়ারি মাসে হেনরিকে কিনেছিলেন তিনি। দুটো কিস্তিতে টাকা দেওয়া হয়েছিল বহুগুণাকে। প্রথমে ১০ হাজার টাকা। পরে আরও ৬৫ হাজার টাকা। কুকুর ছানা কেনার রশিদও দেখিয়েছেন জয় অনন্ত। এ ব্যাপারে কেনেল ক্লাব অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দেখিয়েছেন জয়। তাতে বার কোড ও মাইক্রো চিপের ডিটেলও লেখা রয়েছে।

জয়ের কথায়, “হেনরি সঙ্গে আমার সন্তান-অভিভাবকের বন্ধন। ওর যখন চল্লিশ দিন বয়স তখন থেকে ওকে দেখভাল করছি। ওর সবরকম দরকার, আবদার আমিই বুঝি।”
মহুয়া আগে দাবি করেছিলেন, জয় তাঁর বাড়িতে ঢুকে হেনরিকে নিয়ে যেতে চেয়েছিলেন। দিল্লির বারখাম্বা রোড থানায় এ ব্যাপারে দুটি অভিযোগও দায়ের করেছিলেন মহুয়া। পরে পুরনো বন্ধুত্বের খাতিরে তা প্রত্যাহার করে নেন।

কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানিয়ে জয় এবার দাবি করেছেন, মহুয়া হেনরিকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছেন। তাঁর কথায়, “আমি হাতজোড় করে মহুয়াকে বলতে চাই যে হেনরিকে তার আইনি অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমাকে আমার কুকুর ফিরিয়ে দিক।”


```