
শেষ আপডেট: 5 November 2023 16:12
দ্য ওয়াল ব্যুরো: ২ নভেম্বর প্রশ্ন-ঘুষ কাণ্ডে সংসদের এথিক্স কমিটির বৈঠক থেকে রেগেমেগে বের হয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, কমিটিতে তাঁকে 'নোংরা প্রশ্ন' করা হয়েছিল। মহুয়ার অভিযোগের জবাবে পাল্টা সরব হয়েছিল এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারও। অভিযোগ-পাল্টা অভিযোগে জাতীয় রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এমন আবহে ফের একবার এথিক্স কমিটির ভূমিকা ও চেয়ারম্যানকে নিশানা করলেন মহুয়া। বাদ দিলেন না আদানি প্রসঙ্গও।
রবিবার গোটা দেশের নজর ইডেনে। দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে বেড়েছে উত্তেজনা। ম্যাচের প্রথম বল গড়ানোর অপেক্ষায় ছিল গোটা দেশ। সেই সময়ই পরপর দু'টি 'বিস্ফোরক' টুইট করেন কৃষ্ণনগরের সাংসদ।
মহুয়ার প্রথম টুইটের নিশানায় ছিল আদানি গোষ্ঠী। আর দ্বিতীয় টুইটে তৃণমূল সাংসদ টেনে এনেছেন এথিক্স কমিটি ও তার চেয়ারম্যানকে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল টাকা নিয়ে সংসদে প্রশ্ন করেছেন। সেই অভিযোগ যে মিথ্যে তা বারবার তৃণমূল সাংসদকে বলতে শোনা গেছে।
এদিন আদানির প্রসঙ্গ টেনে মূলত বিজেপিকে নিশানা করেছেন মহুয়া। তাঁর কথায়, 'বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করবে শুনে আমার উত্তেজনা হচ্ছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আমার ক'জোড়া জুতো আছে তা নিয়ে প্রশ্ন করার আগে ১ লাখ ৩০ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে আদানির বিরুদ্ধে এফআইআর করুক।'
Also BJP - before you push out women MPs with fake narrative remember I have EXACT transcript of record in Ethics Committee verbatim. Chairman’s cheap sordid irrelevant questions, Opposition’s protests, my protests - all there in offical black & white.
— Mahua Moitra (@MahuaMoitra) November 5, 2023
Besharam & Behuda.
তারপরই এথিক্স কমিটি ও তার চেয়ারম্যানকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মহুয়া। তৃণমূল সাংসদের দাবি, এথিক্স কমিটিতে ডেকে তাঁকে কী ধরনের প্রশ্ন করা হয়েছে তার প্রতিলিপি তাঁর কাছে আছে। একজন মহিলা সাংসদকে নিয়ে বিজেপি এই বিষয়ে মিথ্যে বয়ান তৈরি করছে বলেও অভিযোগ করেন মহুয়া।
Also BJP - before you push out women MPs with fake narrative remember I have EXACT transcript of record in Ethics Committee verbatim. Chairman’s cheap sordid irrelevant questions, Opposition’s protests, my protests - all there in offical black & white.
— Mahua Moitra (@MahuaMoitra) November 5, 2023
Besharam & Behuda.
গত বৃহস্পতিবার মহুয়া এথিক্স কমিটির সামনে হাজিরা দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তিনি বৈঠক থেকে বেরিয়ে আসছেন। দেখেই বোঝা হচ্ছিল, মহুয়া খুবই উত্তেজিত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া দাবি করেন, এথিক্স কমিটিতে তাঁকে নোংরা-নোংরা প্রশ্ন করা হচ্ছিল। এই ঘটনায় মহুয়া সহ কমিটিতে থাকা বিরোধী দলের সাংসদরাও ওয়াকআউট করেন।
পরে এই নিয়ে মুখ খুলেছিলেন কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার। তিনি দাবি করেন, তৃণমূল সাংসদ কমিটির সামনে অভব্য আচরণ করেছেন। আরও প্রশ্ন এড়াতেই তিনি ওয়াকআউট করেন। রবিবার ফের সরব হলেন মহুয়া।