Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদানি ইস্যুতে সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার

শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’-র প্রধান মাধবী পুরী বূচের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আদানি ইস্যুতে সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের মহুয়ার

মহুয়া মৈত্র

শেষ আপডেট: 13 September 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো: শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’-র প্রধান মাধবী পুরী বূচের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত পরশু অর্থাৎ বুধবার সেবির অফিসে গিয়ে অভিযোগ নথিভুক্ত করে আসেন তিনি। শুক্রবার এক্স হ্যান্ডেলে তাঁর এই পদক্ষেপের কথা জানিয়েছেন মহুয়া। 

তৃণমূল সাংসদ লিখেছেন, আমার অভিযোগের ভিত্তিতে লোকপালকে অবশ্যই একমাসের মধ্যে ইডি/সিবিআইকে বিষয়টি অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলতে হবে। তার ভিত্তিতে দায়ের হবে এফআইআর। 

সেবি প্রধান মাধবীকে নিয়ে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন ঘিরে বিতর্ক চলছে। ওই সংস্থা এর আগে গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে শেয়ারের দরে কারচুপির অভিযোগ করেছিল। নতুন রিপোর্টে তারা বলেছে, আদানিদের অনিয়মে সেবি প্রধানের হাত আছে। আদানি গোষ্ঠীর সঙ্গে সেবি প্রধানের স্বার্থ জড়িত বলে রিপোর্টে বলেছে হিন্ডেনবার্গ রিসার্চ। 

লোকপাল হল, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং সাংবিধানিক সংস্থার প্রধানদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তকারী সংস্থা। যদিও তারা সরাসরি তদন্ত করে না। তদন্ত তদারক করে। লোকপাল তদন্ত কিংবা অনুসন্ধানের জন্য যে কোনও সরকারি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিতে পারে। 

প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধেও লোকপালে অভিযোগ দায়ের হয়েছিল গত বছর। তার লোকসভার সদস্যপদ খারিজের পর বিজেপির এক সাংসদ তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। মহুয়ার লোকসভার সদস্যপদ চলে যাওয়ার কারণ হিসাবে অভিযোগ করা হয়েছিল তিনি এক শিল্পপতির কাছ থেকে সুবিধা নেওয়ার বিনিময়ে সংসদে প্রশ্ন করতেন। সেই শিল্পপতিই প্রশ্ন সাজিয়ে জমা দিতেন মহুয়ার হয়ে।


```