Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩১ জন রোগীর মৃত্যুর পর টনক নড়ল, মহারাষ্ট্রে হাসপাতালের বাথরুম পরিষ্কার করলেন সাংসদ!

৩১ জন রোগীর মৃত্যুর পর টনক নড়ল, মহারাষ্ট্রে হাসপাতালের বাথরুম পরিষ্কার করলেন সাংসদ!

শেষ আপডেট: 3 October 2023 20:10

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নান্দেড়ের সরকারি হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩১ জন রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য প্রশাসন। স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিজেদের অসহায়তার কথা জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এই ইস্যুতে মহারাষ্ট্রের জোট সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল বিরোধীরা। অবশেষে টনক নড়ল স্থানীয় সাংসদের। ডিনকে হাসপাতালের নোংরা বাথরুম পরিষ্কার করার নির্দেশ দিলেন তিনি!


গত দু'দিন ধরেই খবরের শিরোনামে উঠে এসেছিল নান্দেড় জেলার শঙ্করাও চব্যন সরকারি হাসপাতালটি। এই হাসপাতালেই পরপর চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। সেই খবর চাউর হতেই শিবসেনা (একনাথ শিন্ডে) সাংসদ হেমন্ত প্যাটেল মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতালের পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। তারপরই হাসপাতালের নোংরা বাথরুম দেখে চটে যান, ডিনকে অবিলম্বে তা পরিষ্কার করার নির্দেশ দেন। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডিন নিজের হাতে বাথরুম পরিষ্কার করছেন। হাত লাগান সাংসদ নিজেও। যদিও তাতেও কমছে না আক্রমণের ঝাঁঝ। বিরোধীরা কটাক্ষ করে বলতে শুরু করেছেন, মানুষের মৃত্যুর পর লোক দেখানো কাজ করছেন সাংসদ।

গত দু'দিনে ৩১ জন রোগীর মৃত্যু হয় এই হাসপাতালে। তাঁদের মধ্যে অনেকেই সদ্যোজাত। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে। তাদের কথায়, এই হাসপাতালে যেসব রোগী আসেন, তাঁদের মধ্যে অধিকাংশকেই সাপে কেটেছে। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও ওষুধ না থাকার কারণে চোখের সামনেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে। 

মহারাষ্ট্রের নান্দেড় জেলার এটাই একমাত্র সরকারি হাসপাতাল। অনেক রোগের চিকিৎসা হয় এখানেই। দূরদূরান্ত থেকে মানুষজন আসেন চিকিৎসা করাতে। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এই হাসপাতালে বাড়ছিল রোগীর সংখ্যা। সেই চাপে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। হাসপাতালে রোগীর তুলনায় স্বাস্থ্যকর্মী কম, ওষুধ নেই! তাই এমন ঘটনা বারবার ঘটছে। বিরোধীদের প্রশ্ন, বাথরুম পরিষ্কার করে কী লাভ, যেখানে স্বাস্থ্য পরিকাঠামো ফেরাতে কোনও উদ্যোগ নিচ্ছেন না সাংসদ!


```