Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাধের পোষ্যকে নিয়ে অভিযোগ করতেই চটলেন ঠাণের বাসিন্দা, বেধড়ক মারধর করলেন তিন ছোট বাচ্চাকে

সাধের পোষ্যর বিরুদ্ধে অভিযোগ জানাতেই পাল্টা রেগে যান ওই মহিলা।

সাধের পোষ্যকে নিয়ে অভিযোগ করতেই চটলেন ঠাণের বাসিন্দা, বেধড়ক মারধর করলেন তিন ছোট বাচ্চাকে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 March 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: কুকুরের (Dogs) কীর্তিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে মালিককে অভিযোগ জানিয়েছিলেন প্রতিবেশীরা (Neighbours)। কিন্তু সমাধান তো দূর উল্টে অভিযোগের জন্য চরম হেনস্থার শিকার হতে হল তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের (Maharashtra) ঠাণে (Thane) জেলার শাহাপুর এলাকা রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। 

অভিযোগ, সাধের পোষ্যর বিরুদ্ধে অভিযোগ জানাতেই পাল্টা রেগে যান ওই মহিলা। প্রতিবেশীদের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। তবে শুধু কথা কাটাকাটিতেই বিষয়টি থেমে থাকেনি। পোষ্যপ্রেমী মহিলা অশালীন ভাষায় প্রতিবেশীদের কটূক্তি করেন বলে অভিযোগ। জাতপাত নিয়েও গালিগালাজ দেওয়া হয়। এমনকি এলাকার শিশুদেরও মহিলা মারধর করেন বলে জানা গিয়েছে।

অনেকদিন ধরেই মহিলাকে বলা সত্ত্বেও তিনি কোনওরকম পদক্ষেপ নেননি বলে অভিযোগ। উল্টে সাধের কুকুরটিকে তিনি সবসময় ছেড়ে রাখতেন। স্বাভাবিকভাবেই পোষ্যর দাপটে রীতিমতো ভয় ধরে যায় স্থানীয়দের। 

প্রতিবেশীদের অভিযোগ, মহিলার পোষ্য কুকুরটি প্রচণ্ড হিংস্র। তার ভয়ে ঘরের বাইরে পা রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যখন তখন যাকে তাকে কামড়ে দেয় সে। খেলাধুলা করলে বাচ্চাদের ধাওয়াও করে। আগে বহুবার মহিলাকে সমাধানের জন্য বললেও তিনি কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি বিষয়টি মাত্রা ছাড়াতেই খেপে যান প্রতিবেশীরা।

মহিলাকে অভিযোগ জানাতে গেলে পাল্টা কুকুরকে বিরক্ত করার জন্য শিশুদের কাঠগড়ায় তোলেন তিনি। পরিষ্কার জানান, তাঁর পোষ্য একেবারেই নির্দোষ। এরপর ৩, ৭ এবং ৮ বছর বয়সি তিন শিশুকে নির্যাতন করেন বলে অভিযোগ। 

পরে প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে, পুলিশ মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন এবং শিশুদের যত্ন ও সুরক্ষা আইনের ধারা অনুসারে মামলা দায়ের করেছে। তবে, এখনও পর্যন্ত ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।


```