Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সইফ নাটক করছেন, ভুয়ো হামলা, নাচতে নাচতে বাড়ি ফিরেছেন, দাবি বিজেপি মন্ত্রীর 

রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, পুলিশ সব বিষয় খতিয়ে দেখছে।

সইফ নাটক করছেন, ভুয়ো হামলা, নাচতে নাচতে বাড়ি ফিরেছেন, দাবি বিজেপি মন্ত্রীর 

হামলা কি সত্যিই ঘটেছিল, নাকি পুরোটাই অভিনয় করা হয়েছে?

শেষ আপডেট: 23 January 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানের উপর হামলার ঘটনা সত্যি না ভুয়ো! এনিয়ে জোর চর্চা চলছে মহারাষ্ট্রের রাজনীতি ও বলিউডের সিনে জগতে। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই 'লাফিয়ে, নাচতে নাচতে' সইফের ঘরে ফেরার বিতর্কিত মন্তব্যের পর, মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী নীতেশ রাণেও একই প্রশ্ন তুলেছেন। পিম্পরি-ছিন্দওয়াড় এলাকায় রাণে বলেন, যখন শাহরুখ খান কিংবা সইফ আলি খানের উপর হামলা হয়, তখন তা নিয়ে ব্যাপক চর্চা হয়। কিন্তু, সুশান্ত সিং রাজপুত যখন নির্যাতিত হন তখন কেউ এগিয়ে এসে টুঁ শব্দটি করে না। বিজেপি মন্ত্রী প্রশ্ন তুলেছেন সইফের বিরুদ্ধে হামলা কি সত্যিই ঘটেছিল, নাকি পুরোটাই অভিনয় করা হয়েছে?

তিনি একটি জমায়েতে বলেন, সইফের উপর হামলা হয়েছিল, নাকি উনি নাটক করে বেড়াচ্ছেন? এনিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তাঁর কথায়, দেখুন অবৈধ বাংলাদেশিরা কীভাবে মুম্বইয়ে ঘুরে বেড়াচ্ছে। আগে ওদের রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। এখন তারাই বিখ্যাত লোকেদের বাড়িতে ঢুকে পড়ছে। হতে পারে লোকটা ওনাকে নিয়ে যেতে এসেছিল। খুব ভালো! আবর্জনা বাইরেই ফেলে দেওয়া উচিত, মন্তব্য রাণের। আমি দেখেছি যখন উনি (সইফ) হাসপাতাল থেকে বেরিয়ে এলেন। আমার দেখেই সন্দেহ হয়, ওনাকে ছুরি দিয়ে মারা হয়েছিল, নাকি উনি পুরোটাই অভিনয় করছেন! যখন হাঁটছিলেন দেখে মনে হচ্ছিল নাচছেন সইফ আলি খান, বলেন বিজেপির মন্ত্রী।

একইসঙ্গে রাণে বিরোধী দলনেত্রী সুপ্রিয়া সুলে এবং জিতেন্দ্র অওয়ধের সমালোচনায় বলেন, এনারা খানসাহেবরা আক্রান্ত হলেই কেঁদে ভাসিয়ে দেন। কিন্তু হিন্দু অভিনেতাদের ক্ষেত্রে চুপ করে থাকেন। জনতাকে বলেন, এর পিছনের কারণ সম্পর্কে অনুসন্ধান করে দেখুন আপনারা। যদিও সঞ্জয় নিরুপম কিংবা রাণের মন্তব্যকে ব্যক্তিগত বলে জানিয়ে দেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেন, পুলিশ সব বিষয় খতিয়ে দেখছে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় কামাল আর খান (কেআরকে) লিখেছেন, সমীক্ষা রিপোর্ট বলছে, ৮৩ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে মুম্বই পুলিশ সইফ আলি খানকে হামলার ঘটনায় ভুয়ো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। যার মানে শহরের ৮৩ শতাংশ মানুষেরই পুলিশের উপর ভরসা নেই। আরও একটি পোস্টে তিনি লেখেন, সঞ্জয় নিরুপম, জয়ন্ত পাটিল এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্ত বলছেন, সইফ আলি খান নাটক করছেন। বাস্তবে তাঁকে কেউ হামলা করেনি। ফলে আমি বুঝতে পারছি না, পুলিশ এখনও কেন সইফকে আড়াল করে চলেছে। পুলিশের উচিত নিজের মুখরক্ষায় সত্য প্রকাশ্যে আনা।


```