Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ের হিট অ্যান্ড রানের ঘটনায় অভিযুক্তের বাবাকে শিবসেনার নেতৃত্ব থেকে সরালেন শিন্ডে

মুম্বইয়ের ওরলিতে মদ্যপ অবস্থায় মিহির শাহের গাড়ির তলায় মৃত্যু হয়ে ৪৫ বছর বয়সি কাবেরী নখওয়ার।

মুম্বইয়ের হিট অ্যান্ড রানের ঘটনায় অভিযুক্তের বাবাকে শিবসেনার নেতৃত্ব থেকে সরালেন শিন্ডে

অভিযুক্ত মিহির শাহ ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।

শেষ আপডেট: 10 July 2024 15:21

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে বেপরোয়া গতিতে বিলাসবহুল গাড়ি বিএমডব্লুতে পিষ্ট করে পালিয়ে যাওয়া মিহির শাহের বাবা রাজেশ শাহকে বুধবার শিবসেনার ডেপুটি নেতা পদ থেকে সরিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মুম্বইয়ের ওরলিতে মদ্যপ অবস্থায় মিহির শাহের গাড়ির তলায় মৃত্যু হয়ে ৪৫ বছর বয়সি কাবেরী নখওয়ার। ঘটনার তিনদিন পর মঙ্গলবার পালিয়ে বেড়ানো মিহিরকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

এদিকে, এদিনই বৃহন্মুম্বই পুরসভা এই দুর্ঘটনার আগে জুহুর যে পানশালা থেকে অভিযুক্ত মদ্যপান করেছিলেন তা ভেঙে দেয়। জুহু তারা রোডে এই উচ্ছেদ অভিযান চলে। পুলিশের সহায়তায় পানশালাটি ভেঙে দিয়েছে পুর কর্তৃপক্ষ। অভিযোগ শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহির এই দোকানে বসেই মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন।

এই ঘটনার পরেই মিহিরের বাবা তথা শাসকদল শিবসেনার নেতা রাজেশ শাহকে গ্রেফতার করা হলেও তিনি জামিন পেয়ে যান। কিন্তু, এই ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যাওয়ায় এদিন ডেপুটি দলনেতার পদ থেকে রাজেশকে অপসারিত করেন মুখ্যমন্ত্রী।

মৃতার স্বামী প্রদীপ অভিযোগ তুলেছিলেন, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেবে না, কারণ তিনি নেতাপুত্র। উদ্ধব সেনা নেতা তথা এমপি সঞ্জয় রাউত অভিযোগ তুলে বলেন, প্রথমদিন থেকেই ওরলির দুর্ঘটনায় অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা চলছে। রাউতের অভিযোগ, ওরলির ঘটনাও পুনের পোর্শেকাণ্ডের গুরুতর ব্যাপার। কিন্তু, পুলিশ তা ধামাচাপা দিতে ব্যস্ত।


```