Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রের অটল সেতুতে ফাটল, গুরুতর অভিযোগ কংগ্রেসের! মোদী মাসকয়েক আগেই উদ্বোধন করেছিলেন

মহারাষ্ট্র কংগ্রেসের সুপ্রিমো নানা পাটোলে এদিন ব্রিজে গিয়ে ফাটল পর্যবেক্ষণ করেন।

মহারাষ্ট্রের অটল সেতুতে ফাটল, গুরুতর অভিযোগ কংগ্রেসের! মোদী মাসকয়েক আগেই উদ্বোধন করেছিলেন

অটল সেতুতে ফাটল।

শেষ আপডেট: 21 June 2024 19:27

দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসেই মহা ধুমধাম করে উদ্বোধন হয়েছিল অটল বিহারী বাজপেয়ী সেওয়ারি-নব সেবা অটল সেতু অর্থাৎ মহারাষ্ট্র ট্রান্স হারবার লিঙ্ক। দেশের দীর্ঘতম সমুদ্র সেতু হিসেবে সংবাদপত্রের শিরোনাম দখল করেছিল দেশজুড়ে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই সেতু। কিন্তু মাস পাঁচেক পেরোতেই সেই সেতুতে দেখা দিল লম্বা লম্বা ফাটল!

 

এই ফাটল নিয়েই এবার আক্রমণের সুর ধরেছে কংগ্রেস। মহারাষ্ট্র কংগ্রেসের সুপ্রিমো নানা পাটোলে এদিন ব্রিজে গিয়ে ফাটল পর্যবেক্ষণ করেন। তাঁর অভিযোগ, 'মহান নেতা অটল বিহারী বাজপেয়ীর নামে সেতু বানিয়ে তাঁরই সম্মানহানি করছেন মোদী-শাহরা। পাঁচ মাসের মধ্যেই যদি সেতুর এমন হাল হয়, তাহলে পরে তো আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। মহারাষ্ট্রকে এটিএম বানিয়ে রেখেছে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা। এখানের মানুষের থেকে টাকা নিয়ে নিজেদের ঘর ভরাচ্ছে ওরা। সব জায়গায় দুর্নীতি করে বেড়াচ্ছে।'

প্রসঙ্গত, এই অটল সেতু কেবল ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু নয়, একই সঙ্গে এটি দেশের দীর্ঘতম সেতুও। দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের ১২ নম্বর এই সেতু ধরে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছনো যায় ২০ মিনিটে, যা আগে লাগত আড়াই ঘণ্টা। এছাড়াও মুম্বই থেকে পুণে, গোয়া এবং দক্ষিণ ভারতে পৌঁছোতে অনেক সময় বাঁচায় এই ব্রিজ।

PM Narendra Modi Inaugurates India's Longest Sea Bridge Atal Setu: How it  Will Help Mumbaikars

আজ থেকে ৬ দশক আগে এই ব্রিজ গড়ার উদ্যোগ শুরু হয়েছিল। ২০১৬ সালে ব্রিজ তৈরির শিলান্যাস করেন প্রধানমন্ত্রী মোদী। তারপর থেকে ১০টি দেশের বিশেষজ্ঞ এবং ১৫০০০ দক্ষ শ্রমিকদের সহায়তায়, ১৭ হাজার ৮৪০ কোটি টাকা খরচ করে নির্মিত হয়েছে এই ৬ লেনের ব্রিজ। ব্রিজটি ২১.৮ কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে ১৬.৫ কিলোমিটার রাস্তা রয়েছে সমুদ্রের উপর দিয়ে, জমিতে থাকছে ৫.৫ কিলোমিটার রাস্তা। ১ লক্ষ ৭৮ হাজার টন ইস্পাত লেগেছে মুম্বইয়ের সেওরি থেকে রায়গড়ের চিরলে পর্যন্ত বিস্তৃত এই ব্রিজ নির্মাণে। 

Atal Setu message is… distances will be reduced, every corner connected: PM  Modi | Mumbai News - The Indian Express

এ হেন ব্রিজ যে যথেষ্ট হইচই করেই উদ্বোধন হবে, সেটাই স্বাভাবিক। এই বছরের ১২ জানুয়ারি সেতু উদ্বোধনের পরে মোদী সরকার দাবি করে, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সেতুটি ভূমিকম্পে ভাঙবে না, প্রবল সমুদ্র ঢেউয়েও ক্ষতিগ্রস্ত হবে না। যে কোনও বিপর্যয়ের পরেও অন্তত ১০০ বছর মাথা তুলে দাঁড়িয়ে থাকবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, ১০০ বছর অনেক দূরের কথা, ১০০ দিন পেরোনোর পরেই বিপজ্জনক ফাটল ধরে গেল সেতুতে। 


```