Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

২৬/১১ শহিদের মৃত্যু পুলিশের গুলিতে, বিস্ফোরক মন্তব্য মহারাষ্ট্র কংগ্রেস নেতার

আসমুদ্রহিমাচল তথা সারা পৃথিবী কাঁপিয়ে দেওয়া ২৬/১১ মুম্বই হামলার বিচারে দোষী সাব্যস্ত হয়েছিল আজমল।

২৬/১১ শহিদের মৃত্যু পুলিশের গুলিতে, বিস্ফোরক মন্তব্য মহারাষ্ট্র কংগ্রেস নেতার

বিজয় ওয়াদেত্তিয়ার ও উজ্জ্বল নিকম

শেষ আপডেট: 5 May 2024 14:38

দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন ভোটের বাজারে উত্তাপ বাড়ছে। ক্রমশই জায়গা নিচ্ছে নানা বিতর্কিত ইস্যু। এবার মহারাষ্ট্রের রাজনীতিতে জড়িয়ে গেল আজমল কাসবের নাম। ২৬/১১ হামলার অন্যতম দায়ী, পরে পুলিশের এটিএস ও এনএসজির হাতে গ্রেফতার এই পাকিস্তানি জঙ্গির নাম উঠে এল ভোট ময়দানে। 

আসমুদ্রহিমাচল তথা সারা পৃথিবী কাঁপিয়ে দেওয়া ২৬/১১ মুম্বই হামলার বিচারে দোষী সাব্যস্ত হয়েছিল আজমল। সেই মামলায় সরকারি কৌঁসুলির ভূমিকায় নজর কেড়েছিলেন আইনজীবী উজ্জ্বল নিকম। তদন্তকারীরা প্রায় ১১ হাজার পাতার চার্জশিট জমা করেছিলেন। সেই উজ্জ্বল নিকমকে মুম্বই নর্থ-সেন্ট্রাল আসনে প্রার্থী করেছে বিজেপি। যথারীতি এবার ভোটের ময়দানে এসে পড়েছে ২৬/১১ মামলার নানা প্রসঙ্গ। মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা, কংগ্রেসের বিজয় ওয়াদেত্তিয়ার দাবি করেছেন, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে শহিদ পুলিশকর্তা হেমন্ত কারকারে আসলে হানাদারদের গুলিতে মারা যাননি। অত্যন্ত ডাকাবুকো, দাপুটে অফিসার বলে পরিচিত হেমন্তের মৃত্যুর জন্য দায়ী জনৈক 'আরএসএস ঘনিষ্ঠ পুলিশকর্মীর গুলি', দাবি ওয়াদেত্তিয়ারের। তাঁর অভিযোগ, উজ্জ্বল নিকম এটা জানতেন, কিন্তু জেনেশুনেই সত্যিটা চেপে গিয়েছেন।  

যথারীতি এতে রে-রে করে উঠেছে বিজেপি। উজ্জ্বলকে 'বিশ্বাসঘাতক' এবং 'অসত্য বলছেন' বলেও দাবি করেছেন ওয়াদেত্তিয়ার। পাল্টা উজ্জ্বল নিকম বলেন, তিনি এতে ব্যথিত। এভাবে তাঁর সততা ও কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, রাজনীতির ময়দানে এগুলো অযথা কালি-ছেটানো। 'এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মানে কী? এরকম ভিত্তিহীন অভিযোগে আমি ব্যথিত। রাজনৈতিক হাতিয়ারের জন্য কি রাজনীতিবিদরা এতটা তলায় নামতে পারেন? উনি তো আমাকে নয়, আমার সঙ্গে ওই হামলায় মৃত ১৬৬ জন নাগরিককেও অসম্মান করছেন!'

বিজয়ের মন্তব্যের প্রেক্ষিতে এবার কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ। তিনি বলেন, 'কংগ্রেস কী চাইছে? ওরা কি এবার পাকিস্তানে গিয়ে ভোট চাইবে? আমরা নিকমকে টিকিট দেওয়ার পর থেকেই দেখছি বিরোধীরা এমন করছে, যেন নিকম কাসবকে অপমান করেছেন। বিরোধীরা কি কাসবকে নিয়ে বেশি চিন্তিত?' দেবেন্দ্র আরও যোগ করেন, 'আমরা নিকমের সঙ্গে হাত মিলিয়েছি, কংগ্রেস কাসবের সঙ্গে আছে।' কংগ্রেসের নিন্দা করে বিবৃতি দিয়েছে শিবসেনাও।


```