Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকুম্ভে শাহিস্নান শুরু, প্রয়াগরাজে ৪৫ কোটি ভক্ত সমাগমের আশা

রাজ্য সরকারের তরফে চক্রব্যুহ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

মহাকুম্ভে শাহিস্নান শুরু, প্রয়াগরাজে ৪৫ কোটি ভক্ত সমাগমের আশা

প্রয়াগরাজে সোমবার ভোররাত থেকে শুরু হল মহাকুম্ভের শাহিস্নান।

শেষ আপডেট: 13 January 2025 11:25

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজে সোমবার ভোররাত থেকে শুরু হল মহাকুম্ভের (Maha kumbh Mela 2025) শাহিস্নান। পৌষ পূর্ণিমা উপলক্ষে লাখে লাখে ভক্তপ্রাণ মানুষ জীবনের পাপ ধুয়ে ফেললেন গঙ্গা-যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর ত্রবেণী সঙ্গমে। বিশ্বের সর্ববৃহৎ আধ্যাত্মিক মেলা হল প্রয়াগরাজের পূর্ণকুম্ভ মেলা। এ বছর আনুমানিক ৪৫ কোটি মানুষের সমাগম হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যার জন্য রাজ্য সরকারের তরফে চক্রব্যুহ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। 

এদিন ভোর ৫টা ৩ মিনিট থেকে শুরু হয়েছে পৌষ পূর্ণিমার শাহিস্নান। বৈদিক পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের পূর্ণিমা থেকে এই শাহিস্নান শুরু হয়। যা চলবে ১৪ জানুয়ারি বিকেল ৩টে ৫৬ মিনিট পর্যন্ত। ব্রাহ্ম মুহূর্ত পড়েছিল সকাল ৫টা ২৭ মিনিট থেকে ৬টা ২১ মিনিট পর্যন্ত। বিজয় মুহরত দুপুর সওয়া ২টো থেকে ২টো ৫৭ মিনিট পর্যন্ত। চান্দ্র মুহূর্ত ৫টা ৪২ মিনিট থেকে ৬টা ৯ মিনিট পর্যন্ত এবং নিশীথ মুহরত হবে রাত ১২টা ৩ মিনিট থেকে ১২টা ৫৭ মিনিট পর্যন্ত। শাহিস্নানের অন্য দিনগুলি হল- আগামিকাল মকর সংক্রান্তি, ১৪ জানুয়ারি। তৃতীয় শাহিস্নান হবে মৌনী অমাবস্যায়, ২৯ জানুয়ারি। চতুর্থটি বসন্ত পঞ্চমী, ৩ ফেব্রুয়ারি। পঞ্চম শাহিস্নানের দিন মাঘী পূর্ণিমায় ১২ ফেব্রুয়ারি। শেষটি হবে মহাশিবরাত্রিতে ২৬ ফেব্রুয়ারি।

মহাকুম্ভ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মহাকুম্ভ দেখতে আসা ব্রাজিলের এক বাসিন্দা এদিন ভোরে স্নান সেরে বললেন, আমি যোগ করি এবং মোক্ষলাভের উদ্দেশ্যে এখানে এসেছি। এ আমার দেখা সারা জীবনের এক বিস্ময়। জল বরফের মতো ঠান্ডা কিন্তু হৃদয় ভক্তিতে উষ্ণ হয়ে গেল। তারপর নিজেই চিৎকার করে বললেন, জয় শ্রীরাম!

উত্তরপ্রদেশের পুলিশ প্রধান প্রশান্ত কুমার জানান, মহাকুম্ভের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজের দফতর থেকে কন্ট্রোল রুমে যোগাযোগ রাখছেন ক্রমাগত। মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০২টি চেক পয়েন্ট তৈরি করা হয়েছে শহর ও মেলা চত্বর জুড়ে। পুলিশ সূত্র জানিয়েছে, প্রায় ৪০,০০০ পুলিশ কর্মী সদা সতর্ক রয়েছেন। এছাড়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল এবং আধা সামরিক বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। তীক্ষ্ণ নজরদারিতে পাঁচটি বজ্র, ১০টি ড্রোন এবং চারটি অ্যান্টি সাবোতাজ দল টহলদারি চালিয়ে যাচ্ছে।

নজরদারি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে জলের নীচে ড্রোন নামানো হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত সিসিটিভি ক্যামেরায় ছবি অ্যানালাইজ করা হচ্ছে প্রতি মুহূর্তের। ২,৭০০টি এআই ক্যামেরা কুম্ভমেলা জুড়ে লাগানো হয়েছে। জলের নীচে তদারকিতে কাজ করছে ১১৩টি ড্রোন।


```