Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আবিরের রাসায়নিক থেকে মহাকালেশ্বর মন্দিরে আগুন, সন্দেহ বিজেপি মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র

উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আবিরের রাসায়নিক থেকে মহাকালেশ্বর মন্দিরে আগুন, সন্দেহ বিজেপি মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র

শেষ আপডেট: 25 March 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো: আবিরের রাসায়নিক থেকে উজ্জয়িনীর মহাকাল মন্দিরে আগুন লেগে থাকতে পারে। বললেন বিজেপি নেতা তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। সোমবার ভোরে বিখ্যাত মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় আগুন লাগে। পরে ঘটনাস্থলে যান মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস। তাঁর মতে, আবির বা গুলালে এখন যে সমস্ত রাসায়নিক মেশানো হয়, তা থেকে আগুন লাগতে পারে।

হোলির দিন ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ মন্দিরের গর্ভগৃহে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। দগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন ১৪ জন পুরোহিত এবং সেবক। ৮ জনকে ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় উদ্বিগ্ন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এক্সবার্তা দিয়েছেন মোদী। বিজয়বর্গীয় জখমদের দেখে বেরিয়ে সাংবাদিকদের সামনে বলেন, আহতরা বিপন্মুক্ত। যদিও আগামী ২৪ ঘণ্টা তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে।

বিজেপি নেতা বলেন, প্রতিবছরই মহাকালেশ্বর মন্দিরে গুলাল ছুড়ে হোলি খেলা হয়। গুলালে থাকা রাসায়নিক থেকে আগুন লেগেছে বলে তাঁর প্রাথমিক ধারণা। তিনি আরও জানান, এর জন্য মহাকালেশ্বর মন্দিরের হোলি খেলা বন্ধ হবে না। ভগবান ভোলেনাথের সঙ্গে হোলি খেলার পরম্পরাকে ঠেকানো হবে না। তবে তিনি নিশ্চিত করে বলেন, আগামী বছর থেকে কোনও প্রকার রাসায়নিক মেশানো আবির খেলা নিষিদ্ধ করা হবে।

অগ্নিকাণ্ডের মতো ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা চলছে। বিজরবর্গীয় জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে খোঁজ রাখছেন। জখমদের শারীরিক অবস্থা নিয়ে জানতে চেয়েছে কেন্দ্র।


```