Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মারাঠা সাম্রাজ্যে ফের উদ্ধব-সেনার জয়, লোকসভার কালি মোছার আগেই মুখ পুড়ল বিজেপির

আগামী ১২ জুলাই আরও ১১টি বিধান পরিষদীয় আসনে ভোটাভুটি হবে।

মারাঠা সাম্রাজ্যে ফের উদ্ধব-সেনার জয়, লোকসভার কালি মোছার আগেই মুখ পুড়ল বিজেপির

মহাবিকাশ আঘাড়ির কপাল ফের জয়ের তিলক।

শেষ আপডেট: 2 July 2024 12:07

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে বিজেপি জোটের দুর্গে ফাটল ধরানো মহাবিকাশ আঘাড়ির কপাল ফের জয়ের তিলক। মহারাষ্ট্র বিধান পরিষদের চারটি আসনের মধ্যে ২টিতে জয় হাসিল করল উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা। মাসকয়েকের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। তার আগে লোকসভায় বিজেপিকে জোর ধাক্কা দেওয়ার পর এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

মহাবিকাশ আঘাড়িতে উদ্ধব সেনা ছাড়াও রয়েছে প্রবল বিজেপি বিরোধী কংগ্রেস ও শারদ পাওয়ারের এনসিপি। এমভিএ জোট মুম্বই গ্র্যাজুয়েটস এবং মুম্বই টিচার্স কেন্দ্রে জিতেছে। নাসিক ডিভিশন টিচার্সে উল্লেখযোগ্য ফল পেয়েছে। শুধুমাত্র কোঙ্কন ডিভিশন গ্র্যাজুয়েটস রাজ্যের শাসকজোট মহায়ুতি অর্থাৎ শিন্ডে সেনা, অজিত পাওয়ার এনসিপি এবং বিজেপি জোটের ঘরে গিয়েছে।

৭৮ সদস্যবিশিষ্ট মহারাষ্ট্র বিধান পরিষদে চার সদস্যের মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় নির্বাচন হয়েছিল। উদ্ধব ঠাকরের বিশ্বস্ত নেতা অনিল পরব মুম্বই গ্র্যাজুয়েটস কেন্দ্রে ২৬ হাজার ভোটে জয়লাভ করেন। তিনি বিজেপির প্রার্থী কিরণ শেলারকে হারিয়ে দিয়েছেন। মুম্বই টিচার্স আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে উদ্ধব সেনার প্রার্থী জে এম অভয়ঙ্কর শিক্ষক পার্টির সুভাষ মোরেকে হারিয়ে দিয়েছেন।

এখানে শিন্ডে গোষ্ঠী, অজিত পাওয়ার গোষ্ঠী ও বিজেপি পিছন থেকে সুভাষ মোরেকে সমর্থন দিয়েছিল। নাসিক টিচার্স আসনেও উদ্ধব সেনার সন্দীপ গুলবে শিন্ডে সেনার কিশোর দারাদেকে পিছনে ফেলে দেন। জেতার পর অনিল পরব বলেন, এই জয়ের অর্থ মুম্বই শিবসেনারই আছে।

মহারাষ্ট্র বিধান পরিষদে অবিভক্ত শিবসেনার ১১ জন সদস্য, অবিভক্ত এনসিপি-র ৯, কংগ্রেসের ৮ এবং বিজেপির ২২ জন ছিলেন। জেডিইউ, শ্রমিক-কৃষক পার্টি, রাষ্ট্রীয় সমাজ পক্ষর একজন করে সদস্য ছিলেন। চারজন নির্দল সদস্য ছিলেন। প্রায় ২১টি আসন শূন্য ছিল। এই নির্বাচনে জয় ছিনিয়ে নেওয়ায় আসন্ন বিধানসভা ভোটের আগে মহাবিকাশ আঘাড়ি আরও মানসিক শক্তি অর্জন করল। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে বিজেপির আগ্রাসী প্রচার সত্ত্বেও এমভিএ রাজ্যে ৪৮টি কেন্দ্রের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে। মহায়ুতির পকেটে গিয়েছে মাত্র ১৭টি আসন।

উল্লেখ্য, আগামী ১২ জুলাই আরও ১১টি বিধান পরিষদীয় আসনে ভোটাভুটি হবে। এই অবস্থায় আসন্ন নির্বাচনে আঘাড়ির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়েও রাজ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। উদ্ধব ঠাকরের অত্যন্ত অনুগত সৈনিক সঞ্জয় রাউত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বালাসাহেব-পুত্রকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর দাবি তুলেছেন। কিন্তু, বর্ষীয়ান নেতা শারদ পাওয়ার কাউকে মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে যাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন।


```