Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দাউদাউ জ্বলছে পুণ্যার্থী-বোঝাই বাস! মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়ানক দুর্ঘটনা, পুড়ে মৃত এক

বাসটিতে মোট ৫০ জন পুণ্যার্থী ছিলেন।

দাউদাউ জ্বলছে পুণ্যার্থী-বোঝাই বাস! মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়ানক দুর্ঘটনা, পুড়ে মৃত এক

দাউদাউ করে জ্বলছে বাস

শেষ আপডেট: 15 January 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার সময় দুর্ঘটনা। বাসে আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মঙ্গলবার উত্তর প্রদেশের তীর্থক্ষেত্র বৃন্দাবনে দুর্ঘটনাটি ঘটেছে।

বাসটিতে মোট ৫০ জন পুণ্যার্থী ছিলেন। আগুন লেগে একজনের মিত্যু হলেও বাকি ৪৯ জন মোটের উপর সুস্থ আছেন বলেই জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মকর সংক্রান্তির কারণে প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ৫০ জন পুণ্যার্থীকে নিয়ে তেলেঙ্গানা ফিরছিল বাসটি। মথুরার বৃন্দাবনের কাছে আসতেই আচমকা বাসে আগুন লেগে যায় বলে অভিযোগ। রাস্তার উপর দাঁড়িয়ে দাউদাউ করে জ্বলতে দেখা যায় বাসটিকে।

মৃত পুণ্যার্থীর নাম শীলম দ্রুপথ। তিনি তেলেঙ্গানার নির্মল জেলার পালসি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, এদিন দুর্ঘটনা যখন ঘটে সে সেই সময় বাসের বাকি যাত্রীরা মন্দির দর্শনে গিয়েছিলেন। শীলম অসুস্থ থাকায় যেতে পারেননি। বাসে একাই বসে ছিলেন তিনি, তখনই ঘটে দুর্ঘটনা। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের পিছনের আসনে বসে কোনওরকম নেশা করছিলেন তিনি। তা থেকেই কোনওভাবে আগুন লেগে যায় বাসটিতে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মথুরার জেলাশাসক শৈলেন্দ্র কুমার সিং। কীভাবে বাসটিতে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।


```