Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের চার মাসেই দুর্ঘটনা, স্বামীর মৃত্যু! বীর্য সংরক্ষণের দাবিতে ময়নাতদন্তে বাধা স্ত্রী-র

শুধুমাত্র জিতেন্দ্ররই সন্তানের মা হতে চেয়েছিলেন মহিলা। মৃত স্বামীর বীর্য সংরক্ষণ করে ভবিষ্যতে তা ব্যবহার করে পূরণ করতে চেয়েছিলেন স্বপ্ন।

বিয়ের চার মাসেই দুর্ঘটনা, স্বামীর মৃত্যু! বীর্য সংরক্ষণের দাবিতে ময়নাতদন্তে বাধা স্ত্রী-র

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 December 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে হঠাৎ হইচই। এক মহিলা চিল-চিৎকার শুরু করেছিলেন। কারণ ডাক্তারদের কাছে তিনি যা আবেদন করেছিলেন তা মানা সম্ভব নয় বলে জানিয়েছিলেন তাঁরা। মৃত স্বামীর বীর্য সংরক্ষণের আর্জি ছিল মহিলার। সেই আর্জিতে কার্যত অবাকই হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিয়ের মাত্র ৪ মাস হয়েছিল। পথ দুর্ঘটনায় মারা যান জিতেন্দ্র সিং গেহরওয়ার। ময়নাতদন্ত করার জন্য পুলিশ জিতেন্দ্রর দেহ হাসপাতালে নিয়ে এসেছিল। নিয়মমাফিক তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়েছিল হাসপাতালে আসার জন্য। তবে জিতেন্দ্রর স্ত্রী হাসপাতালে এসে প্রথমেই ময়নাতদন্তে বাধা দেন। কারণ তিনি মৃত স্বামীর বীর্য সংরক্ষণ করাতে চেয়েছিলেন। 

চিকিৎসকদের মহিলা জানিয়েছিলেন, শুধুমাত্র জিতেন্দ্ররই সন্তানের মা হতে চান। তাঁর বীর্য সংরক্ষণ করে ভবিষ্যতে তা ব্যবহার করে পূরণ করতে চান সেই স্বপ্ন। সেই কারণে তাঁর দাবি মানা হোক। কিন্তু ডাক্তাররা তাঁকে জানান, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়, সেই ব্যাখ্যাও দেওয়া হয়। কিন্তু মহিলা মানতে চাননি। তাই কার্যত তিনি হইচই শুরু করেন। 

বীর্য সংরক্ষণ করতে হলে কারও মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই করতে হয়। সেই সময় পেরিয়ে গেলে আর তা সম্ভব নয়। হাসপাতালের ফরেন্সিক বিভাগ জানায়, সময় পেরিয়ে যাওয়া তো একটা ফ্যাক্টর, তাছাড়া সংরক্ষণ করার জন্য যে যন্ত্রপাতি লাগে, সেটাও তাঁদের কাছে নেই। তাই মহিলার আর্জি মানা কোনওভাবেই সম্ভব ছিল না। 

নিজের স্বামীরই সন্তান চেয়েছিলেন স্ত্রী। ভেবেছিলেন তার মধ্যে থেকেই মৃত স্বামীকে বাঁচিয়ে রাখবেন। কিন্তু তা আর সম্ভব নয় জেনেই ভেঙে পড়েন মহিলা। তাঁকে অনেকক্ষণ ধরে বিষয়টি ভাল করে বুঝিয়ে মহিলাকে শান্ত করেন ডাক্তার-নার্সরা। শেষে তিনি স্বামীর ময়নাতদন্তে রাজি হন। তারপর সেই প্রক্রিয়া সম্পন্ন করে জিতেন্দ্রর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 


```