Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যপ্রদেশে বালি পাচার আটকাতে গিয়ে খুন! সাব-ইনস্পেক্টরকে পিষে দিল ট্র্যাক্টর

বালি পাচারের ট্রাক্টর দিয়ে পিষে মারল পাচারকারীরা।

মধ্যপ্রদেশে বালি পাচার আটকাতে গিয়ে খুন! সাব-ইনস্পেক্টরকে পিষে দিল ট্র্যাক্টর

বালি পাচার আটকাতে গিয়ে খুন সাব-ইনস্পেক্ট

শেষ আপডেট: 5 May 2024 14:34

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে দেদার বালি চুরি! পাচার আটকাতে গিয়েই মৃত্যু হল এক পুলিশ কর্মীর। বালি পাচারের ট্রাক্টর দিয়ে পিষে মারল পাচারকারীরা। ভোটের আবহে এমন অভিযোগে মধ্যপ্রদেশের শাহদল জেলার বাদোলি গ্রামে উত্তেজনা ছড়িয়েছে।

মৃত পুলিশ আধিকারিকের নাম মহেন্দ্র বাগরি। শাহদল জেলার কিছু গ্রামে অবৈধভাবে বালি খাদান চালানো হচ্ছে বলে জানতে পেরেছিল পুলিশ। সেই সূত্র ধরে শনিবার রাত পৌনে বারোটা নাগাদ দুই কনস্টেবলকে নিয়ে বাদোলি গ্রামের খাদান এলাকায় হানা দেয় অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর মহেন্দ্র বাগড়ি। অভিযোগ, সেখানেই পুলিশ কর্মীদের উপর চড়াও হয় বালি মাফিয়ারা। 

বাদোলি গ্রামের খাদান এলাকায় পুলিশ কর্মীরা গিয়ে দেখেন, বেআইনিভাবে খাদানের বালি ট্রাক্টরে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই ট্রাক্টরটিকে বাধা দিতেই বিপত্তি। অভিযোগ, মাফিয়ারা সংখ্যায় অনেক বেশি ছিল। তাঁরা একজোট হয়ে পুলিশকে তাড়া করে। মহেন্দ্রকে ট্র্যাক্টর দিয়ে ধাক্কা দেওয়া হয়। পালাতে গিয়ে পড়ে গেলে ট্র্যাক্টর দিয়ে তাঁকে পিষে দেওয়া হয় বলে অভিযোগ। বাকি দুই কনস্টেবল পালিয়ে প্রাণে বাঁচেন।

ইতিমধ্যে এই ঘটনায় ট্রাক্টর চালক রাজ রাওয়াতকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ট্রাক্টর মালিকের ছেলে আশুতোষ সিংকেও গ্রেফতার হয়েছে। এছাড়াও ঘাতক ট্রাক্টরের মালিকের খোঁজ পেতে ৩০ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

এ প্রসঙ্গে শাহদলের পুলিশ সুপার কুমার প্রতীক জানিয়েছেন, “বেআইনি বালি খাদানের খবর পেয়ে অভিযান চালিয়েছিলেন অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর মহেন্দ্র বাগড়ি। তাঁর কাছে অভিযুক্তদের গ্রেফতারের পরোয়ানাও ছিল। বালি ভর্তি ট্রলি আটকাতে গেলে ট্রাক্টরটি তাঁকে পিষে দেয়।” অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।


```