Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চার সন্তানের মা-বাবা হলেই মিলবে এক লক্ষ টাকা! দেশে 'হিন্দু' বাড়াতে আজব দাবি এই মন্ত্রীর

হিন্দু দম্পতিদের ভবিষ্যত নিয়ে ভাবার সময় এসেছে, এমনও দাবি করেন তিনি।

চার সন্তানের মা-বাবা হলেই মিলবে এক লক্ষ টাকা! দেশে 'হিন্দু' বাড়াতে আজব দাবি এই মন্ত্রীর

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 13 January 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: চার বাচ্চার বাবা-মা হওয়ার সিদ্ধান্ত নিলেই মিলবে এক লক্ষ টাকা। জানালেন মধ্যপ্রদেশের মন্ত্রী তথা পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া। হিন্দু দম্পতিদের ভবিষ্যত নিয়ে ভাবার সময় এসেছে, এমনও দাবি করেন তিনি।

ইন্দোরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'বিশ্বাসী মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, কারণ আমরা পরিবারের দিকে আর তেমন নজর দিই না। বয়স্কদের থেকে বেশি কিছু আশা করা যায় না কিন্তু  যুব সমাজের প্রতি আমার আস্থা রয়েছে। দেশের ভবিষ্যত রক্ষার দায়িত্ব তাদের হাতেই।' 

রাজোরিয়া আরও বলেন, 'আজকালকার তরুণরা একটি সন্তানের বাবা-মা হয়েই খুশি হয়ে যান। একটি করে সন্তান বেশিরভাগ ঘরে। যা খুবই বিপজ্জনক। তাই আমি অনুরোধ করছি, অন্তত চারটি সন্তান জন্ম দিন।'

এক লক্ষ টাকার পুরষ্কার প্রসঙ্গে মধ্যপ্রদেশের মন্ত্রীর বক্তব্য, 'পরশুরাম কল্যাণ বোর্ড এই পুরস্কার চালু করবে। আমি যতদিন পর্যন্ত এই বোর্ডের সভাপতি হিসেবে আছি, এই পুরস্কার দেওয়া হবে।'

সম্প্রতি বিশ্বের একাধিক দেশে জন্মহার কমার সমস্যা সামনে এসেছে। নানা মহলের দাবি, একাধিক কারণে তরুণ প্রজন্মের একটা বড় অংশ বিয়ে করতে বা সন্তানের জন্ম দিতে রাজি হচ্ছে না। ফলে, মারাত্মক হারে কমছে নবজাতকদের সংখ্য়া। কিছুদিন আগে রাশিয়ায় ২৫ বছরের কম বয়সি মেয়েদের সন্তান প্রসবের পর আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়। এবার ভারত। 

রাজোরিয়ার আশঙ্কা, যদি দেশে নবজাতকের সংখ্যা কমে তবে ধীরে ধীরে অহিন্দুরা দেশ দখল করবে। 

আত্মপক্ষ সমর্থনে ইন্দোরের ওই বৃক্তৃতার শেষে রাজোরিয়া জানান, তাঁর এই উদ্যোগ ব্যক্তিগত বা কোনও সরকারি নয়। এটি একটি সামাজিক উদ্যোগ। 

এই খবর সামনে আসার পরই রাজোরিয়াকে তীব্র কটাক্ষ করেন কংগ্রেস নেতা মুখেশ নায়েক। বলেন, 'জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীর বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কম সন্তান থাকলে তাদের শিক্ষা সহজ হবে। আর যে ধরনের ধারণা তৈরি হচ্ছে, তা অবাস্তব। আমাদের দেশ তখনই শক্তিশালী হবে, যখন আমরা ঐক্যবদ্ধ হতে শিখব।'

এই মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। তাদের দাবি, রাজোরিয়ার মন্তব্য সম্পূর্ণ তাঁর নিজের। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।


```