Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামী-স্ত্রী’র মারামারি, লুফৎহানসার বিমানের জরুরি অবতরণ দিল্লিতে

ঘটনাটি বুধবার সকালের। দিল্লি বিমানবন্দর জানিয়েছে ওই যাত্রীরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের মধ্যে বিমান ওড়ার পর কী নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল তা জানা যায়নি। তবে স্বামী তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ছিলেন। তাই তাঁকে দিল্লিতে বিমান থেকে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

স্বামী-স্ত্রী’র মারামারি, লুফৎহানসার বিমানের জরুরি অবতরণ দিল্লিতে

শেষ আপডেট: 29 November 2023 13:33

দ্য ওয়াল ব্যুরো: লুফৎহানসা এয়ারলাইন্সের বিমানটি সুইৎজারল্যান্ডের মিউনিখ থেকে ব্যাঙ্ককের উদ্দেশে যাচ্ছিল। মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটি একটা সময় হাতাহাতিতে পরিণত হয়। বিমান কর্মীরা অনেকভাব চেষ্টা করেও তাঁদের থামাতে পারেননি। বিরক্ত হয়ে ওঠেন সহযাত্রীরা। বাধ্য হয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

ঘটনাটি বুধবার সকালের। দিল্লি বিমানবন্দর জানিয়েছে ওই যাত্রীরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের মধ্যে বিমান ওড়ার পর কী নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল তা জানা যায়নি। তবে স্বামী তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ছিলেন। তাই তাঁকে দিল্লিতে বিমান থেকে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

জানা গিয়েছে, লুফৎহানসার বিমানটি প্রথমে পাকিস্তানের কোনও বিমানবন্দরে নামার অনুমতি চেয়েছিল। কিন্তু পাকিস্তানের করাচি এবং লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়ে দেয় তাদের বিমানবন্দরগুলি ব্যস্ত আছে। অতিরিক্তি বিমান অবতরণের সুযোগ নেই। দিল্লি বিমান বন্দর কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দেয়। 

চলন্ত বিমানে যাত্রীদের অভব্য আচরণ নতুন নয়। বরং ইদানীংকালে তা বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। গত মাসে দিল্লিগামী ইজিপ্ট এয়ারালাইন্সের এক যাত্রী বিমানের কাচ ভাঙে। সেই যাত্রীকে পরে দিল্লি পুলিশ গ্রেফতার করে। 

গত বছর দিল্লিগামী বিমানে শঙ্কর মিশ্র নামে বছর ৩৪-এর এক যাত্রী মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেয়। অভিযুক্ত যাত্রীকে কারাবাসের সাজা দিয়েছে আদালত।


```