Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

লখনউয়ের রাস্তা থেকে তরুণীর দেহ উদ্ধার, খুনের অভিযোগ লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে

মৃত তরুণীর পরিবারের অভিযোগ, লিভ-ইন সঙ্গী গিরিজা শঙ্করই এই ঘটনার নেপথ্যে রয়েছে। তরুণীর ভাই লালচাঁদেরও বক্তব্য, দিদির লিভ-ইন সঙ্গীই খুন করেছে।

লখনউয়ের রাস্তা থেকে তরুণীর দেহ উদ্ধার, খুনের অভিযোগ লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে

গীতা শর্মা

শেষ আপডেট: 18 January 2025 16:38

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের রাস্তায় এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে পিজিআই এলাকায় ওই তরুণীকে অচৈতন্য এবং আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃত তরুণীর নাম গীতা শর্মা। পুলিশ সূত্রে খবর, তিনি পিজিআই এলাকারই বাসিন্দা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তরুণীকে অন্য কোথাও খুন করে রাস্তায় এনে ফেলে দেওয়া হয়।

মৃত তরুণীর পরিবারের অভিযোগ, লিভ-ইন সঙ্গী গিরিজা শঙ্করই এই ঘটনার নেপথ্যে রয়েছে। তরুণীর ভাই লালচাঁদেরও বক্তব্য, দিদির লিভ-ইন সঙ্গীই খুন করেছে। তাঁর বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করেছেন তিনি।

লালচাঁদের দাবি, গিরিজা শঙ্কর তাঁকে ফোন করে জানান যে, তাঁর দিদির দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

তাৎপর্যপূর্ণ ব্যাপার এই যে, তরুণীর ১ কোটি টাকার একটি বিমা রয়েছে। সেই বিমার নমিনি গিরিজা শঙ্কর। সেই টাকা হাতাতেই কি লিভ-ইন পার্টনারকে খুন করলেন গিরিজা, উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

লখনউ পুলিশের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) পঙ্কজ সিংহ জানান, ময়নাতদন্তের রিপোর্টে তরুণীর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। সেই আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। এখন তদন্ত করে দেখা হচ্ছে কোনও দুর্ঘটনার কারণে এই আঘাত, না কি খুন করতেই আঘাত করা হয়েছে।

অন্যদিকে এও খতিয়ে দেখা হচ্ছে যে, তরুণী জমি-বাড়ির ব্যবসার কাজে যুক্ত ছিলেন। ফলে এই ব্যবসা সংক্রান্ত কোনও ঘটনার থেকেই গোটা ঘটনার সূত্রপাত কি না।


```