Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষমতায় এলে ৪০০ টাকায় রান্নার গ্যাস, কংগ্রেসকে চ্যালেঞ্জ করে তেলেঙ্গানায় কেসিআরের ঘোষণা

ক্ষমতায় এলে ৪০০ টাকায় রান্নার গ্যাস, কংগ্রেসকে চ্যালেঞ্জ করে তেলেঙ্গানায় কেসিআরের ঘোষণা

শেষ আপডেট: 4 November 2023 17:27

দ্য ওয়াল ব্যুরো: ফের ক্ষমতায় এলে রাজ্যবাসী পাবেন মাত্র ৪০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার। আমজনতা সুবিধা পাবে ১৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমাও। তালিকায় রয়েছে আরও অনেক চমক। রবিবার দলের নির্বাচনী ইস্তেহারে এমনই ঘোষণা করল কেসিআরের দল। ভারতীয় রাষ্ট্র সমিতি (বিআরএস) ভোটে জিতলে তেলেঙ্গানাবাসী কী কী সুবিধা পেতে চলেছে তারই বিস্তারিত তালিকা তুলে ধরেছেন  কে চন্দ্রশেখর রাও (কেসিআর) দলের নির্বাচনী ইস্তেহারে। 


আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার ঠিক দেড় মাস আগে রবিবার আসন্ন নির্বাচনে ভারতীয় রাষ্ট্র সমিতির (বিআরএস)-এর ইস্তেহার প্রকাশ করেছেন তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তথা কেসিআর। যেখানে ৪০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করে আসলে কংগ্রেসের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কেসিআরের দল।  

সম্প্রতি কংগ্রেস তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে বলেছে, তারা ক্ষমতায় ফিরলে নাগরিকদের মাত্র ৫০০ টাকাতে রান্নার গ্যাস দেবে। সেই ঘোষণাকেই চ্যালেঞ্জ করেছে ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস)। রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে ১৫ লক্ষ টাকার জীবনবিমার আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন কেসিআর। সেখানে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে ১০ লক্ষ টাকার জীবনবিমার। 


নির্বাচনের আগে যে কোনও রাজনৌতিক দলের চমকপ্রদ প্রতিশ্রুতি দেওয়া নতুন কিছু নয়। ঠিক তেমনই এবার কেসিআরের ইস্তেহারের ঘোষণায় বলা হয়েছে, দলিত বন্ধু প্রকল্পের অধীনে, তেলেঙ্গানার প্রতিটি দলিত পরিবার ব্যবসা শুরু করতে বা কৃষিতে বিনিয়োগ করার জন্য ১০ লক্ষ টাকা অনুদান পাবে। কেসিআর বিমা প্রকল্প রাজ্যের ৯৩ লক্ষ বিপিএল পরিবারকে ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করবে। আগামী কয়েক বছরে বিভিন্ন পর্যায়ে প্রবীণ নাগরিক, বিধবা এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ভাতা প্রতি মাসে ২ হাজার থেকে ৫ হাজার করা হবে। 


এখানেই শেষ নয়, এক লক্ষ রাজ্যবাসীদের জন্য সে রাজ্যের সরকার দুই কামরার বেডরুম তৈরি করবে বলেও জানিয়েছেন কেসিআর। ইস্তাহারে ঘোষণা করা হয়েছে, ১১৯টি আবাসিক স্কুল, সংখ্যালঘুদের জন্য আবাসিক কলেজ, রাজ্যের শিশুদের জন্য নানান সুবিধা, জুনের মধ্যে প্রত্যেক রেশন কার্ডধারীদের চাল দেওয়ার ব্যবস্থা করা হবে।
তেলেঙ্গানায় ক্ষমতায় আসার জন্য ময়দানে নেমেছে কংগ্রেসও। যার মধ্যে আছে ৫০০ টাকা গ্যাস সিলিন্ডার থেকে মাসিক ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের জন্য পুরোপুরি বিনামূল্যে সরকারি বাস সফর। নির্বাচনী প্রতিশ্রুতিতে পিছিয়ে নেই তারাও। সেই ইস্তাহারকে চ্যালেঞ্জ করে এবার প্রকাশিত হল কেসিআরের দলের নির্বাচনী প্রতিশ্রুতি।


```