Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের রেললাইন মিলল সিলিন্ডার, কানপুরে এড়ানো গেল দুর্ঘটনা, চলতি মাসে চারবার চেষ্টা 'নাশকতা'র

আরপিএফের তরফে জানানো হয়েছে, মালগাড়ির গতি কম থাকায় চালক পাঁচ কেজির সিলিন্ডারটি দেখতে পান। তদন্ত শুরু হয়েছে।

ফের রেললাইন মিলল সিলিন্ডার, কানপুরে এড়ানো গেল দুর্ঘটনা, চলতি মাসে চারবার চেষ্টা 'নাশকতা'র

শেষ আপডেট: 22 September 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো: রেল লাইনে রাখা এলপিজি সিলিন্ডার। চালকের তৎপরতায় কানপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল মালগাড়ি। রবিবার ভোরে ঘটনাটি ঘটে। 

ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা। চলতি মাসে এই নিয়ে চার বার। নাশকতার পিছনে ঠিক কী ও কারা রয়েছে তা স্পষ্ট না হলেও পর পর এই ঘটনায় নড়েচড়ে বসেছে রেল। 

রবিবার ভোরে প্রয়াগরাজ ডিভিশনের পেরাম্বুর স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের উপর সিলিন্ডারটি পাওয়া যায়।  ট্রেনের ট্র্যাকে সিলিন্ডার দেখতে পান চালক। ব্রেক কষে ট্রেন দাঁড় করান। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। ঘটনাস্থলে আসে রেল পুলিশ। 

আরপিএফের তরফে জানানো হয়েছে, মালগাড়ির গতি কম থাকায় চালক পাঁচ কেজির সিলিন্ডারটি দেখতে পান। তদন্ত শুরু হয়েছে। 

সেপ্টেম্বরের শুরুতে প্রয়াগরাজে রেললাইনের উপর ফেলে রাখা হয়েছিল বড় গ্যাস সিলিন্ডার, সাইকেল, দেশলাই ও পেট্রল। প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির দিকে যাচ্ছিল কালিন্দি এক্সপ্রেস। সিলিন্ডারে ট্রেনটি ধাক্কা খায়। ৫০ মিটার দূরে গিয়ে পড়ে সেটি। ব্রেক কষেন চালক। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সিলিন্ডার, দেশলাই, সাইকেল দেখে পুলিশের অনুমান ছিল, পরিকল্পিত ভাবেই এই কাজ করা হয়েছে। ট্রেন লাইনচ্যুত করাই লক্ষ্য ছিল।

অগস্ট মাস থেকে রেলে নাশকতার এমন একাধিক ঘটনা সামনে এসেছে। ৮ সেপ্টেম্বর প্রয়াগরাজের এই ঘটনার আগে ২৩ অগস্ট রাজস্থানের পালি জেলায় আহমেদাবাদ-যোধপুর বন্দে ভারতের সামনে সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়। ওই দিনই ফারুকাবাদ এক্সপ্রেসের সামনে রাখা হয়েছিল কাঠের গুঁড়ি। ১৭ অগস্ট কানপুরের কাছে রেললাইনে থাকা কোনও কিছুতে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয় সাবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা। 

গোয়েন্দাদের ধারণা, ঘটনাগুলির একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে। এর পিছনে ঠিক কার হাত রয়েছে তা খতিয়ে দেখছেন তাঁরা।


```