Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লালসা নয়, ভালবাসা! ১৩ বছরের মেয়েকে ধর্ষণে অভিযুক্তকে জামিন দিল আদালত

অভিযুক্ত এবং নিগৃহীতা দুজনেই জানিয়েছে, তারা পরস্পরকে ভালবাসত, এবং অল্প বয়সের আবেগ থেকেই এমনা কাণ্ড ঘটিয়েছিল তারা। যৌন সম্পর্কে সম্মতি দেওয়ার জন্য ১৩ বছর বয়স আইনত গ্রহণযোগ্য নয়, সেকথা মেনে নিয়েও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, "নাবালিকার সঙ্গে যুবকের শারীরিক সম্পর্কের বিষয়টি দুজনের মানসিক আকর্ষণ থেকেই রয়েছে, এমন নয় যে অভিযুক্তের লালসার শিকার হয়েছে কিশোরী।" 

লালসা নয়, ভালবাসা! ১৩ বছরের মেয়েকে ধর্ষণে অভিযুক্তকে জামিন দিল আদালত

শেষ আপডেট: 13 January 2024 11:43

দ্য ওয়াল ব্যুরো: ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করেছিল যুবক। তাকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু বোম্বে হাইকোর্ট জামিনে মুক্তি দিল অভিযুক্তকে। আদালত জানাল, নিগৃহীতা এবং অভিযুক্তের মধ্যে প্রেমের সো সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। অভিযুক্ত যা করেছে, তা লালসা থেকে নয়, বরং ভালবেসেই করেছে। 

নীতিন ধবেরাও নামে ২৬ বছরের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা। তিনি জানান, যে তাঁর ১৩ বছর বয়সি মেয়ে ২০২০ সালের ২৩ অগস্ট বই আনতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু সে আর ফিরে আসেনি। এরপর তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ এরপর তল্লাশি চালিয়ে কিশোরীকে খুঁজে বের করে। নাবালিকা পুলিশকে জানায়, সে প্রেমিক নীতিনের সঙ্গে ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিল। 

সে আরও জানায়, নীতিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এরপরেই বাড়ি থেকে টাকা এবং গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল সে। তারা ভিন রাজ্যে চলে গিয়েছিল। সেখানে একসঙ্গে থাকছিল তারা, শারীরিক সম্পর্কও হয় দুজনের মধ্যে। এরপরেই নাবালিকার বাবা নীতিনের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করেন। ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের ধারায় মামলা রুজু করে পুলিশ, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

কিন্তু বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি উর্মিলা জোশি-ফালকে অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেন। তিনি জানান, অভিযুক্ত এবং নিগৃহীতা দুজনেই জানিয়েছে, তারা পরস্পরকে ভালবাসত, এবং অল্প বয়সের আবেগ থেকেই এমনা কাণ্ড ঘটিয়েছিল তারা। যৌন সম্পর্কে সম্মতি দেওয়ার জন্য ১৩ বছর বয়স আইনত গ্রহণযোগ্য নয়, সেকথা মেনে নিয়েও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, "নাবালিকার সঙ্গে যুবকের শারীরিক সম্পর্কের বিষয়টি দুজনের মানসিক আকর্ষণ থেকেই রয়েছে, এমন নয় যে অভিযুক্তের লালসার শিকার হয়েছে কিশোরী।" 

বিচারপতি আরও জানিয়েছেন,নাবালিকার বয়ান থেকে স্পষ্ট, সে স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে পালিয়েছিল, এবং যুবক যে তাকে জোর করেছিল, এমন কোনও প্রমাণ মেলেনি। এরপরেই অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বিচারপতি। 


```