Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইজুর মালিক রবীন্দ্রনের বিরুদ্ধে লুকআউট নোটিস, শুক্রে 'হাইভোল্টেজ ড্রামা'

অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান বাইজু-র সিইও বাইজু রবীন্দ্রনের উপর লুকআউট নোটিস জারি করতে ভারতের অভিবাসন দফতরকে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বাইজুর মালিক রবীন্দ্রনের বিরুদ্ধে লুকআউট নোটিস, শুক্রে 'হাইভোল্টেজ ড্রামা'

শেষ আপডেট: 22 February 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান বাইজু-র সিইও বাইজু রবীন্দ্রনের উপর লুকআউট নোটিস জারি করতে ভারতের অভিবাসন দফতরকে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যাতে কোনওভাবে তিনি তদন্তকারী অফিসারের অজ্ঞাতে বিদেশে চলে যেতে না পারেন। বিদেশি মুদ্রা বিনিময় নিয়ন্ত্রণ আইনে ৯৩৬২.৩৫ কোটি টাকার বেনিয়মের অভিযোগে গতবছর নভেম্বরে বাইজুর মূল কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডকে শোকজ করে তদন্তকারী সংস্থা।

সূত্রে খবর, রবীন্দ্রনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, আগামী শুক্রবার রবীন্দ্রন এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ের মুখোমুখি হতে চলেছেন। ঠিক তার আগেই তিনি যাতে সরে পড়তে না পারেন, সে কারণে এই লুকআউট নোটিস বলে মনে করা হচ্ছে।

সূত্রে খবর, রবীন্দ্রনের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, আগামী শুক্রবার রবীন্দ্রন এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিংয়ের মুখোমুখি হতে চলেছেন। ঠিক তার আগেই তিনি যাতে সরে পড়তে না পারেন, সে কারণে এই লুকআউট নোটিস বলে মনে করা হচ্ছে।

ওই বৈঠকেই কিছু বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডার তাঁকে অপসারণের দাবি তুলতে পারেন। যদিও গত বুধবার কর্নাটক হাইকোর্ট থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে কোম্পানিকে স্বস্তিতে রেখেছে। এক স্থগিতাদেশে আদালত জানিয়ে দিয়েছে, কিছু বিনিয়োগকারী যে বিশেষ বৈঠক তলব করেছেন সেখানে গৃহীত কোনও প্রস্তাব অবৈধ বলে গণ্য হবে। যতক্ষণ না চূড়ান্ত শুনানি এবং মামলার ফয়সালা না হয়, ততক্ষণ বৈঠকের কোনও সিদ্ধান্ত মান্যতা পাবে না। তবে আদালত আগামিকালের বৈঠক হওয়ার বিষয়ে কোনও নির্দেশ দেয়নি।

বাইজুর মূল কোম্পানি গত কয়েক বছর ধরে বিদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে কোটি কোটি ডলার বিনিয়োগ তুলেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ আসে। রবীন্দ্রন নিজে গত তিন বছর ধরে দিল্লি-দুবাই নিত্যযাত্রার মতো ঘুরেছেন বলেও অভিযোগ রয়েছে। বিদেশি বিনিয়োগের টাকা গোপন করার অভিযোগে কোম্পানির বিরুদ্ধে দেশীয় রাজস্ব ক্ষতির কারণে ফেমায় মামলা করা হয়েছে।


```