Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল, ভোটের মধ্যে চাপ বাড়ল তৃণমূল নেত্রীর

প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল।

মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল, ভোটের মধ্যে চাপ বাড়ল তৃণমূল নেত্রীর

শেষ আপডেট: 19 March 2024 22:48


দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। 

সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে লোকপাল জানিয়েছে, “আমরা সিবিআই কে নির্দেশ দিচ্ছি, ধারা ২০(৩)(এ) এর অধীনে করা অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত  শুরু করতে।"

আগামী ৬ মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্যও সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমাসে তদন্তের গতিপ্রকৃতি জানাতে সিবিআইকে নির্দেশ দিয়েছে লোকপাল।

অন্না হজারের আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনে দুর্নীতি বন্ধ করতে ২০১৩ সালে লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। সাংসদদের বিরুদ্ধে তদন্তের অধিকারও রয়েছে লোকপালের। বর্তমানে লোকপালের চেয়ারম্যান হলেন বিচারপতি প্রদীপ কুমার মহান্তি।

মহুয়ার বিরুদ্ধে নিশিকান্তর অভিযোগ ছিল সুনির্দিষ্ট। এক, শিল্পপতির থেকে টাকা ও দামি উপহার নিয়ে তাঁর ব্যবসায়িক স্বার্থরক্ষায় সংসদে প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র। দুই, ওই শিল্পপতিকে সংসদের ওয়েবসাইটের লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া।  

এ ব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও অভিযোগ করেছিলেন নিশিকান্ত। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটিও এ ব্যাপারে তদন্ত করছে। কমিটি নিশিকান্তকে জিজ্ঞাসাবাদ করেছে। মহুয়াকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে মহুয়া অভিযোগ করেছিলেন যে তাঁকে নোংরা প্রশ্ন করা হচ্ছিল। তাই তিনি কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসেন। এরপরই সংসদ পদ থেকে মহুয়াকে বহিষ্কার করছিল এথিক্স কমিটি।

এবার মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল। এব্যাপারে মহুয়া প্রতিক্রিয়া জানা গেলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```