Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইভিএম-এ মালা পরিয়ে গ্রেফতার মহারাজ! বামন ভোটারকে দেখতে ভিড়, ভাইরাল ভিডিও

ভোটকে ঘিরে দিনভর বিভিন্ন এলাকা থেকে অশান্তির ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগ যেমন এসেছে তেমনই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে ভোটদানের কিছু ব্যতিক্রমী ভিডিও

ইভিএম-এ মালা পরিয়ে গ্রেফতার মহারাজ! বামন ভোটারকে দেখতে ভিড়, ভাইরাল ভিডিও

ইভিএমে মালা পরিয়ে গ্রেফতার, পাশে দেড় ফুট উচ্চতার ভোটার।

শেষ আপডেট: 20 May 2024 19:14

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে চলছে লোকসভা ভোট। সোমবার ছিল পঞ্চম দফার ভোটগ্রহণ। এদিন সারা দেশের ৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

ভোটকে ঘিরে দিনভর বিভিন্ন এলাকা থেকে অশান্তির ঘটনা, অভিযোগ পাল্টা অভিযোগ যেমন এসেছে তেমনই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে ভোটদানের কিছু ব্যতিক্রমী ভিডিও।

যেমন মহারাষ্ট্রের নাসিক। ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার পর ইভিএমে মালা পরিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন নাসিকের নির্দল প্রার্থী শান্তিগিরি মহারাজ। পরে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে ত্রিম্বকেশ্বর থানার পুলিশ।

ভোট গ্রহণ কেন্দ্রে সচিত্র পরিচয় পত্র ছাড়া তো কিছু নিয়ে ঢোকা যায় না। সেক্ষেত্রে ওই নির্দল প্রার্থী মালা নিয়ে কীভাবে ঢুকলেন, বাহিনী কী করছিল, তা নিয়েও সোশ্যাল মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার মজার ছলে লিখেছেন, 'সব বিষয়ে এত সিরিয়াস হলে চলে, ভোট বলে কথা, একটু মজাদার ঘটনাও তো থাকা দরকার।'

ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও। বালাঙ্গির লোকসভা কেন্দ্রের পাটনাগড়ের এক ভোটকেন্দ্রে এদিন ভোট দিয়েছেন বিনিতা শেঠ। ৪৭ বছরের ওই মহিলার উচ্চতা দেড় ফুট। সোশ্যাল মাধ্যমে ভাইরাল বামন ভোটারের ওই ভিডিও।

এদিন উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতদের ভোটদানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। জম্মু ও কাশ্মীরের বারামুলা লোকসভা আসনের  জাগতি শহরে কাশ্মীরি পণ্ডিতদের জন্য একটি বিশেষ বুথ তৈরি করা হয়েছিল। সেখানকার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল।


```