Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পহেলগামে মৃত বেহালার সমীর গুহর স্ত্রীকে ৩ দিনের মধ্যে ডেথ ক্লেমের ১.৭ কোটি দিল এলআইসি

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত বেহালার সমীর গুহর পরিবারের পাশে দাঁড়াল জীবন বিমা নিগম (এলআইসি)।

পহেলগামে মৃত বেহালার সমীর গুহর স্ত্রীকে ৩ দিনের মধ্যে ডেথ ক্লেমের ১.৭ কোটি দিল এলআইসি

ফাইল চিত্র

শেষ আপডেট: 27 April 2025 00:24

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় নিহত বেহালার সমীর গুহর পরিবারের পাশে দাঁড়াল জীবন বিমা (Death claim) নিগম (এলআইসি) (LIC)। আজ এলআইসি-র (LIC best policy) সরশুনা শাখার আধিকারিকরা সমীরবাবুর স্ত্রী শর্বরী গুহর হাতে ১ কোটি ৭০ লক্ষ টাকার ডেথ ক্লেইম বাবদ চেক তুলে দিলেন। মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই সমস্ত নথিপত্রের কাজ শেষ করে বিমার অর্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে, যা এক প্রকার বেনজির।

সমীর গুহ বেহালার শখের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। এলআইসি-র KMDO-II শাখায় তিনি জীবনবিমা করিয়েছিলেন। পহেলগামে মঙ্গলবার দুপুরে পাক জঙ্গিদের গুলিতে তাঁর মৃত্যু হয়। ওইদিনই বৈষ্ণবঘাটার আরেক বাসিন্দা বিতান অধিকারীর মৃত্যুর খবর পাওয়া গেলেও, সমীর গুহর মৃত্যুর কথা পরিবারের সদস্যরা জানতে পারেন বুধবার সকালে। শোকের ছায়ায় আচ্ছন্ন পরিবার তখনও দিশেহারা। সেই সময় এলআইসি দ্রুততার সঙ্গে সমীরবাবুর বিমার যাবতীয় নথিপত্রের কাজ সম্পূর্ণ করে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ডেথ ক্লেইমের টাকা হস্তান্তর করে।

এদিন এলআইসি-র সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার দেবাশিস বাগ এবং শাখার অন্যান্য কর্মীরা শর্বরীদেবীর হাতে চেক তুলে দেন। উপস্থিত ছিলেন শাখার অন্যান্য কর্মীরাও। তাঁদের সক্রিয়তায় ও সহানুভূতিশীল মনোভাবে শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর এই প্রয়াস প্রশংসিত হচ্ছে সর্বস্তরে।

রাষ্ট্রায়ত্ত এই সংস্থা দেশের কোটি কোটি মানুষের ভরসার প্রতীক। সাধারণত, বিমার মৃত্যুক্লেমের ক্ষেত্রে প্রক্রিয়া সম্পূর্ণ করতে দীর্ঘ সময় লেগে যায়। সেখানে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে সমীরবাবুর স্ত্রীর হাতে চেক পৌঁছে দেওয়ায় এলআইসি-র প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হল বলে মনে করছেন বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠানের এক কর্তার কথায়,  এই ঘটনা প্রমাণ করল, সঙ্কটের সময়ে এলআইসি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এক মানবিক ভরসার হাতও বাড়িয়ে দেয়।


```