Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেএনইউতে বামেদের নিরঙ্কুশ জয়, লালে লাল লালদূর্গ, সহ-সভাপতি বাংলার অভিজিৎ

প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাম প্রার্থী ধনঞ্জয়। এবিভিপি-র উমেশ চন্দ্র আজমীরাকে হারিয়ে দিয়েছেন তিনি।

জেএনইউতে বামেদের নিরঙ্কুশ জয়, লালে লাল লালদূর্গ, সহ-সভাপতি বাংলার অভিজিৎ

শেষ আপডেট: 25 March 2024 08:54

দ্য ওয়াল ব্যুরো: লালদূর্গ ধরে রাখল বামেরা। এবিভিপিকে গোহারা হারিয়ে জেএনইউতে বামেদের বিজয় পতাকা উড়ল।

করোনা অতিমহামারীর পর এই প্রথম ছাত্র সংসদের ভোট হল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। গত শুক্রবার হয় ভোটগ্রহণ। রবিবার সকাল থেকে শুরু হয়েছিল ভোট গণনা। চলছিল হাড্ডাহাড্ডি লড়াই। গতকাল বিকেল অবধি গেরুয়া ঝড়ের দাপট ছিল। কিন্তু নির্বাচনের ব্যালট বাক্স খুলতেই পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে ছিলেন এবিভিপির প্রার্থীরা। তবে খেলা বদলে গেল রাতে। কাউন্টিং এগোতেই দেখা গেল এবিভিপিকে পিছনে ফেলে জয়ের পথে এগোচ্ছেন বাম প্রার্থীরা। রাত ১১টার পর ঘোষণা করা হল আনুষ্ঠানিক ফল। সেন্ট্রাল প্যানেলের চার আসনেই জিতল বাম জোটের প্রার্থীরা।

প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাম প্রার্থী ধনঞ্জয়। এবিভিপি-র উমেশ চন্দ্র আজমীরাকে হারিয়ে দিয়েছেন তিনি। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ।

১৯৬৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বামদুর্গ হিসেবেই পরিচিত দিল্লির ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়। জেএনইউ-তে এসএফআই অর্থাৎ সিপিএমের ছাত্র সংগঠনের প্রভাব বরাবরই বেশি। ২২ বার প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছে এসএফআই প্রার্থীরা। পাশাপাশি ১১ বার প্রেসিডেন্ট হয়েছে আইএএসএ প্রার্থীরা।

কোভিড পর্বে দীর্ঘ চার বছর স্থগিত ছিল জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচন। অবশেষে সেন্ট্রাল প্যানেলের চার সদস্য নতুন করে নির্বাচিত হলেন। বাম জোটের তরফে এআইএসএ, ডিএসএফ, এসএফআই ও এআইএসএফ--এই চার আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। হেরে গেছেন এবিভিপির প্রার্থীরা।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জয়ী ধনঞ্জয় আদতে বিহারের বাসিন্দা। ১৯৯৭ সালের পর এই প্রথমবার ছাত্র সংসদের সভাপতি হলেন কোনও দলিত। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন বাংলার অভিজিৎ ঘোষ। তিনি বলেছেন, “জেএনইউ-এর ছাত্র সংসদ নির্বাচন সবসময় ঐতিহাসিক। চার বছর পরে হল। জেএনইউ সবসময় পড়ুয়াদের অধিকারের জন্য লড়াই করে।”


```