Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

‘হিন্দুদের থেকে শৃঙ্খলা শিখুন’, রাস্তায় নমাজ বন্ধে সওয়াল যোগীর

সংখ্যালঘুদের ধর্মাচরণের স্বাধীনতা হরণের নজির হিসাবে তুলে ধরা হচ্ছে এই সিদ্ধান্তকে।

‘হিন্দুদের থেকে শৃঙ্খলা শিখুন’, রাস্তায় নমাজ বন্ধে সওয়াল যোগীর

শেষ আপডেট: 1 April 2025 11:53

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক বছরের মতো এবারও উত্তর প্রদেশে (Uttar Pradesh) রাস্তায় ইদের নমাজ (Eid prayer) পাঠের জমায়েত করতে দেওয়া হয়েছে। শুক্রবার জুম্মার নমাজেও রাস্তায় জড়ো হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বিজেপি শাসিত রাজ্যটিতে।

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই মুখ খুলেছেন। সংখ্যালঘুদের ধর্মাচরণের স্বাধীনতা হরণের নজির হিসাবে তুলে ধরা হচ্ছে এই সিদ্ধান্তকে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সিদ্ধান্তের পক্ষে সওয়াল করতে গিয়ে এবার সদ্য সমাপ্ত মহাকুম্ভ (Maha Kumbha) মেলাকে দৃষ্টান্ত করলেন। তাঁর কথায়, মেলা অনুষ্ঠিত হয়েছে নির্দিষ্ট এলাকার মধ্যে। এই কথার বলার পাশাপাশি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্মীয় উৎসব অনুষ্ঠানে কীভাবে শৃঙ্খলা (discipline in religious festivals) রক্ষা করতে হয় তা হিন্দুদের থেকে শেখা উচিত।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যোগী বলেছেন, মহাকুম্ভের সময় ৬৬ কোটি মানুষ বাইরে থেকে প্রয়াগরাজে এসেছিলেন। কোনও গোলমাল, পকেটমারি, ছিনতাই, রাহাজানি, তোলাবাজি, যৌন হামলার ঘটনা ঘটেনি। এর নাম হল ধর্মীয় শৃঙ্খলা।

যোগী বলেছেন, পুণ্যার্থীরা ভক্তিকে পাথেয় করে এসেছিলেন। নিরাপদে মহাস্নান করেছেন। তাঁর কথায়, আপনাকে নিরাপদে তীর্থযাত্রা করতে হলে শৃঙ্খলা শিখতে হবে। অনুশাসন মানতে হবে।

এবার ইদের আগে মীরাটের পুলিশ (Merat police) আলাদা করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ইদের জমায়েত মসজিদের ভিতরে এবং প্রশাসনের ঠিক করে দেওয়া নির্ধারিত জায়গাতেই করতে হবে। উৎসব নিরাপদ রাখতে পুলিশ কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল। মীরাটে এক জায়গায় অশান্তি হয়।


```