Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল-বাণে ছিন্নভিন্ন মোদী-শাহ, লোকসভায় শিবের ছবি তুলে ধরে প্রতিবাদ কংগ্রেস এমপি-র

রাহুলের বক্তব্য, আমাদের অনেকের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে।

রাহুল-বাণে ছিন্নভিন্ন মোদী-শাহ, লোকসভায় শিবের ছবি তুলে ধরে প্রতিবাদ কংগ্রেস এমপি-র

সোমবার লোকসভায় শিবের ছবি তুলে ধরে দেখাচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শেষ আপডেট: 1 July 2024 16:52

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় সোমবার ভগবান শিবের ছবি তুলে ধরে সরকারি নীতি ও বিধিবিধানের প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রায় সঙ্গে সঙ্গেই ট্রেজারি বেঞ্চ থেকে হইহই রব উঠে যায়। শুধু শিবের ছবিই নয়, ভাষণে গুরু নানক, যিশু খ্রিস্টের প্রসঙ্গেরও অবতারণা করেন কংগ্রেস নেতা।

শিবের পোস্টার তুলে ধরায় লোকসভার স্পিকার ওম বিড়লা আপত্তি জানিয়ে বলেন, সভার বিধি অনুযায়ী এখানে প্যাকার্ড দেখানো যায় না। কিন্তু, অদম্য রাহুল বলে চলেন, ভারতের চিন্তাভাবনার বিরুদ্ধে একটি সংগঠিত, কৌশলগত, সর্বাত্মক আঘাত চলছে। সংবিধান রক্ষা এবং সংবিধানের উপর আক্রমণ যারা প্রতিরোধ করার চেষ্টা করছে তাদের নিশানা করা হচ্ছে।

রাহুলের বক্তব্য, আমাদের অনেকের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে। কয়েকজন নেতা এখনও জেলে রয়েছেন। ক্ষমতা, সম্পদ, দলিত, সংখ্যালঘু ও গরিবের উপর আগ্রাসনের বিরুদ্ধে যারাই সরব হচ্ছে, তাদের গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ভারত সরকারের নির্দেশে আমাকে আক্রমণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ইডি আমাকে ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে।

প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী মারা গিয়েছেন বলায় রাহুল তা নিয়েও খড়্গহস্ত হন মোদীর বিরুদ্ধে। রাহুল বলেন, গান্ধী মারা যাননি, আজও তিনি বেঁচে আছেন। তাঁর আদর্শ বেঁচে আছে। রাহুলের কথায়, যারা নিজেদের হিন্দু বলে গর্ববোধ করে, তারা কেবলমাত্র হিংসা, ঘৃণা ও অসত্য বলে। বিজেপি এবং আরএসএসই হিন্দু সম্প্রদায়ের পরাকাষ্ঠা নয়।

হাতে ভারতের সংবিধান নিয়ে এদিনের রাহুলের আক্রমণের মুখে মোদীকেও খানিকটা নিষ্প্রভ দেখায় কিছুক্ষণের জন্য। রাহুলের এইসব কথার মধ্যে সরকারপক্ষের এমপিরা রে রে করে ওঠেন বারবার। রাহুল বলেন, আমাদের মহাপুরুষরা অহিংসার কথা বলে গিয়েছেন। কিন্তু, এখন যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তারা আসলে ঘৃণা ছড়াতে চান। হিন্দিতে বলেন, আপ হিন্দু হো হি নেহি।

রাহুলের এই কথার জবাব দিতে দাঁড়িয়ে পড়েন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেন, সভার ভিতরে হিন্দুত্ব নিয়ে কথা বলা বিধিভঙ্গের শামিল। সংসদের ভিতরে হিন্দুদের হিংসাত্মক বলা গুরুতর বিষয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কংগ্রেস নেতার বক্তব্যের বিরোধিতা করেন। তিনি রাহুলকে ক্ষমা চাইতে বলেন।

নিট পরীক্ষার দুর্নীতি নিয়েও এদিন ছেড়ে কথা বলেননি কংগ্রেস এমপি। তিনি বলেন, সরকার এই পরীক্ষাকে ব্যবসার পরীক্ষা বানিয়ে ছেড়েছে। তিনি দাবি করে বলেন, লিখে রাখুন গুজরাতের বিধানসভা ভোটে ইন্ডিয়া জোট জিতবে।


```