Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দিল্লির লক্ষ্মীবাঈ কলেজে অধ্যক্ষের ঘরে গোবর লেপে দিল একদল যুবক, বলল, 'আর এসি লাগবে না..'

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ লক্ষ্মীবাঈ কলেজে ‘প্রাকৃতিক শীতলীকরণ’ পদ্ধতি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কলেজ চত্বরে।

দিল্লির লক্ষ্মীবাঈ কলেজে অধ্যক্ষের ঘরে গোবর লেপে দিল একদল যুবক, বলল, 'আর এসি লাগবে না..'

ফাইল চিত্র

শেষ আপডেট: 16 April 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ লক্ষ্মীবাঈ কলেজে ‘প্রাকৃতিক শীতলীকরণ’ পদ্ধতি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কলেজ চত্বরে। ভিডিওতে দেখা যায়, কলেজের অধ্যক্ষ ড. প্রত্যুষ বৎসলা নিজে শ্রেণিকক্ষের দেওয়ালে গোবর লেপছেন। এরই প্রতিবাদে মঙ্গলবার (১৫ এপ্রিল) অধ্যক্ষের দফতরের দেয়ালেও গোবর লেপে দেন ছাত্র সংসদের সভাপতি রৌনক খত্রী।

রৌনক অভিযোগ করেন, ছাত্রদের মতামত না নিয়েই এই ধরনের ‘গবেষণা’ চালানো হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, “এই ধরনের পরীক্ষার জন্য আমাদের সম্মতি নেওয়া হয়নি। গবেষণা করতে চাইলে তা নিজের বাড়িতে করুন।”

অন্যদিকে, অধ্যক্ষ বৎসলা এই উদ্যোগকে একটি চলমান গবেষণার অংশ বলে ব্যাখ্যা করেছেন। ১৩ এপ্রিল পিটিআইকে তিনি জানান, “এই প্রকল্পটির লক্ষ্য প্রাকৃতিক ও টেকসই শীতলীকরণ কৌশল উদ্ভাবন। এখনও গবেষণা করা হচ্ছে। সম্পূর্ণ প্রেক্ষাপট বোঝা ছাড়াই বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে।”

অধ্যক্ষের দাবি, গোবর দিয়ে লেপা ঘরগুলোর তাপমাত্রা কমানো সম্ভব হবে, যা গ্রীষ্মকালে ছাত্রছাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করবে। শিক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লেখেন, “সি ব্লকের ঘরগুলোর দেওয়ালে দেশীয় পদ্ধতিতে গোবর লাগানো হয়েছে। এখানকার ক্লাসরুম খুব শিগগিরই নতুন রূপে দেখা যাবে।”

এদিকে গোবর বিতর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায়ও সরব হয়েছেন রৌনক খত্রী। এক্স (পূর্বতন টুইটার)-এ ব্যঙ্গ করে তিনি লেখেন, “আমরা অধ্যক্ষ ম্যাডামকে সাহায্য করতে গিয়েছিলাম তাঁর দপ্তরেও গোবর লেপে। আশা করি এবার তিনি নিজের এসি সরিয়ে ছাত্রদের দিয়ে দেবেন এবং গোবর লেপা প্রাকৃতিক ঘরেই কলেজ চালাবেন।" ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


```