Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সম্মতি নিয়েই শারীরিক সম্পর্ক', ধর্ষণের অভিযোগ উড়িয়ে দাবি পুণেকাণ্ডে অভিযুক্তের আইনজীবীর

শনিবার তাকে আদালতে তোলা হলে সওয়াল-জবাবে অভিযুক্তের আইনজীবী দাবি করে পুণে মহিলাকে ধর্ষণ করা হয়নি।

'সম্মতি নিয়েই শারীরিক সম্পর্ক', ধর্ষণের অভিযোগ উড়িয়ে দাবি পুণেকাণ্ডে অভিযুক্তের আইনজীবীর

শেষ আপডেট: 1 March 2025 16:34

দ্য ওয়াল ব্যুরো: টানা ৭৫ ঘণ্টা তল্লাশির পর বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয় পুণের ধর্ষণকাণ্ডে (Pune Rape Case) অভিযুক্তকে। শিরুর এলাকার একটি ধানখেত থেকে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। শনিবার তাকে আদালতে তোলা হলে সওয়াল-জবাবে অভিযুক্তের আইনজীবী (Lawyer) দাবি করে পুণে মহিলাকে ধর্ষণ করা হয়নি।

এদিন এজলাসে অভিযুক্তের পক্ষে সওয়াল করে আইনজীবী সাজিদ শাহ বলেন, মহিলাকে ধর্ষণ (Rape) করা হয়নি, বরং সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছে। প্রশ্ন তোলেন, যদি জোরজবরদস্তিই সবটা হত, তাহলে বাঁচার জন্য কেন কোনও চিৎকার চেঁচামিচি করলেন না মহিলা! অভিযুক্তকে ১২ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

গত মঙ্গলবার পুনের অন্যতম ব্যস্ত বাস টার্মিনালে সাতারা জেলায় নিজের বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় ছিলেন ওই তরুণী। তাঁর অভিযোগ, অভিযুক্ত ওই যুবক প্রথমে তাঁকে ‘দিদি’ বলে সম্বোধন করে এবং জানায় যে সাতারা যাওয়ার বাস অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। তারপর তাকে নিয়ে যায় একটি খালি শিবশাহী এসি বাসে, যার ভিতরে কোনও আলো ছিল না। মহিলার সন্দেহ হলে তিনি বাসে উঠতে ইতস্তত করছিলেন, কিন্তু অভিযুক্ত তাঁকে আশ্বস্ত করে যে এটাই ঠিক বাস। বাসে উঠতেই অভিযুক্ত তাঁকে আক্রমণ করে এবং শেষমেশ ধর্ষণ করে।

 

অভিযুক্ত ৩৭ বছর বয়সি যুবক পুণের গুনাট গ্রামের বাসিন্দা এবং পুণে ও অহল্যানগর জেলায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত। ২০১৯ সাল থেকে সে একটি মামলায় জামিনে মুক্ত ছিল। বিগত কয়েক মাস ধরে নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে সে নানা কাণ্ড ঘটাচ্ছিল বলে জানা যায়।


```