Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক দেশ এক ভোট বিল পেশের পর আইনমন্ত্রীর আশ্বাস, 'রাজ্যের ক্ষমতা অক্ষুণ্ন থাকবে, সংবিধানও'

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভায় এই বিল পেশ করে তাঁর উপকারিতা ব্যাখ্যা করেছেন।

এক দেশ এক ভোট বিল পেশের পর আইনমন্ত্রীর আশ্বাস, 'রাজ্যের ক্ষমতা অক্ষুণ্ন থাকবে, সংবিধানও'

অর্জুন রাম মেঘওয়াল

শেষ আপডেট: 17 December 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লোকসভায় পেশ হয়েছে ‘এক দেশ এক ভোট’ বিল। তবে বিরোধী 'ইন্ডিয়া' জোট এর বিরোধিতায় সরব হয়েছে। এই বিল এখনই বাতিল করার দাবি জানিয়েছে তাঁরা। বিরোধীদের অভিযোগ, দেশের গণতন্ত্র এবং সংবিধানের ওপর সরাসরি আঘাত করছে এই বিল। সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

বিরোধীদের এই দাবি অবশ্য পাত্তা দেননি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি মঙ্গলবার নির্ধারিত সময়ে লোকসভায় এই বিল পেশ করে তাঁর উপকারিতা ব্যাখ্যা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, দেশের নির্বাচনী পদ্ধতি সংস্কারের জন্য এই পরিবর্তন আবশ্যিক। আর এই বিল যে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো বা সংবিধানকে আঘাত করছে না, তাও স্পষ্ট করেছেন তিনি। 

সংসদে ‘এক দেশ এক ভোট’ বিল পেশ করে মেঘওয়াল বলেন, ''নির্বাচনী পদ্ধতি সংস্কার করতে আইন আনা যেতেই পারে। দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও সহজ করে দেবে এই বিল। আর এর দ্বারা ভারতীয় সংবিধান কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। সংবিধানের মূল ভিতও একই থাকবে, তাতে কোনও আঘাত আসবে না।'' একইসঙ্গে তিনি এও আশ্বাস দেন, রাজ্যের ক্ষমতা লঘু করার কোনও অভিপ্রায় নেই কেন্দ্রীয় সরকারের। 

বিল পেশের পর কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, এই বিল একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে দেশে। তাই এই বিল দ্রুত সম্ভব বাতিল করা উচিত। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, সংবিধানের ভিতকেই নড়িয়ে দিচ্ছে এই বিল। কোনও ভাবেই এটি লাগু হওয়া উচিত নয়। তাঁর স্পষ্ট কথা, ব্যক্তিভিত্তিক স্বার্থরক্ষার জন্যই এই বিল আনা হয়েছে। 

এই বিলের উপর এখন আলোচনা হলেও সরকার লোকসভায় সেটি পেশ করে তা সংসদীয় কমিটির কাছে পাঠাতে চলেছে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে। 

লোকসভা এবং সব বিধানসভার ভোট একত্রে করতে সংবিধানের ৮৩ এবং ১৭২ নম্বর অনুচ্ছেদের সংশোধন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী ৪৭টি দলের মধ্যে ৩২টি এক দেশ এক ভোটের পক্ষে সায় দিয়েছে। লোকসভা এবং রাজ্যসভায় এখন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে সংসদের দুই কক্ষে পাশ করালেই হবে না, দেশের দুই-তৃতীয়াংশ রাজ্যের বিধানসভারও সম্মতি প্রয়োজন নয়া ব্যবস্থার পক্ষে। মোদী সরকার ২০২৯ সালে নির্বাচনের এই নয়া ব্যবস্থা কার্যকর করার কথা বিবেচনা করছে।


```