Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকুম্ভের ভিড়ে অসুস্থ স্টিভ জোবসের স্ত্রী, শিষ্যা 'কমলার' হঠাৎ কী হল, জানালেন গুরু

এর আগে যখন লরেন তাঁর স্বামী স্টিভ জোবসের সঙ্গে ভারতে এসেছিলেন, তখনই সনাতন ধর্মের প্রতি আগ্রহ এবং শ্রদ্ধার কথা জানা গিয়েছিল। এবারের কুম্ভ তথা ভারত তাঁর দ্বিতীয় সফর।

মহাকুম্ভের ভিড়ে অসুস্থ স্টিভ জোবসের স্ত্রী, শিষ্যা 'কমলার' হঠাৎ কী হল, জানালেন গুরু

লরেন পাওয়েল

শেষ আপডেট: 14 January 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর অন্যতম ধনী মহিলা জোবস ঘরণি লরেন। যদিও এখন তিনি নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের অন্যতম শিষ্যা 'কমলা'। সুদূর আমেরিকার ক্যালিফর্নিয়া থেকে উড়ে এসেছেন অমৃত কুম্ভের সন্ধানে। শাহি স্নান করারও ইচ্ছাপ্রকাশ করেছেন।

কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ৬১ বছর বয়সি লরেন। কৈলাশানন্দ গিরি মহারাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, সঙ্গমে স্নান করার পরিকল্পনা রয়েছে লরেনের। আপাতত তিনি শিবিরেই বিশ্রাম নিচ্ছেন।

জানা যাচ্ছে, মহাকুম্ভের ভিড়ে লরেনের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। এরকম জনবহুল এলাকার মধ্যে থাকার অভ্যাস নেই তাঁর। তাতেই বিপত্তি। তবে এখনও অবধি খবর যা, শারীরিক দুর্বলতা থাকলেও পুণ্যস্নানে অংশ নেবেন তিনি।

এর আগে যখন লরেন তাঁর স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন, তখনই সনাতন ধর্মের প্রতি আগ্রহ এবং শ্রদ্ধার কথা জানা গিয়েছিল। এবারের কুম্ভ তথা ভারত তাঁর দ্বিতীয় সফর।

লরেন ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়াতেই আতিথ্য গ্রহণ করবেন। ২০ তারিখ ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা উড়ে যাবেন।


```