প্রশান্ত কিশোর ও তেজস্বী যাদব
শেষ আপডেট: 30 December 2024 18:50
দ্য ওয়াল ব্যুরো: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে রবিবারই রণক্ষেত্রের চেহারা নেয় পটনা। প্রশ্নপত্র ফাঁস ও কারচুপির অভিযোগ তুলে ফের পরীক্ষা নেওয়ার দাবিতে গান্ধী ময়দানে জড়ো হন পরীক্ষার্থীদের একাংশ। সেই প্রতিবাদে চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে চরম সমালোচনার মুখে পড়েছেন বিহারের জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর।
রবিবারের ঘটনার প্রতিবাদে পিকে এবং তাঁর দলের কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। জানা গেছে বিনা অনুমতিতে জমায়েত ও ইচ্ছাকৃতভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেছেন প্রশান্ত কিশোর ও তাঁর দলবল। যে কারণে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এর সঙ্গেই ৭০০ আন্দোলনকারী ও কয়েকটি কোচিং সেন্টারকেও কাঠগড়ায় তুলেছে পুলিশ।
এমন পরিস্থিতিতে পিকে-কে নীতীশ কুমার সরকারের ‘বি টিম’ বলে কটাক্ষ করলেন আরজেডি নেতা তথা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। তিনি পরিষ্কার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘পড়ুয়াদের এই আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে। সে কারণেই কেউ কেউ সরকারের বি টিম হয়ে কাজে নেমে পড়েছেন।’
वीडियो देखकर कलेजा काँप गया जिस तरह से छात्रों को ठंड में पीटा गया है। क्या कोई नेता का बेटा, अधिकारी का बेटा को ऐसे पुलिस मार सकती है ? आंदोलन को ख़त्म करने के लिए BJP अपने दलाल को प्लांट किया और लाठी खिलवा दिया बच्चों को और ख़ुद भाग गया।
— Alok Chikku (@AlokChikku) December 29, 2024
बीते 11 दिनों से गर्दनीबाग़ में चल रहे… pic.twitter.com/wbYRagtG8b
যদিও তেজস্বীর অভিযোগকে একেবারেই উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। কারণ আন্দোলনকারীদের অভিযোগ, রবিবার পটনায় আন্দোলনকারীদের পুলিশ বেধড়ক লাঠিপেটা করলেও সেখানে দেখাই মেলেনি প্রশান্তের। বিহার পুলিশ জানিয়েছে, পটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে পিকে শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি।
অভিযোগ, এর পরেও পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে রবিবার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত করে এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির উদ্দেশে মিছিল করে এগোতে শুরু করে। পুলিশ আন্দোলনকারীদের থামাতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। চলে জল কামানও। তবুও রাস্তার উপরে বসেই চলে বিক্ষোভ প্রদর্শন। পরে চাকরিপ্রার্থীদের কর্মসূচিকে সমর্থন করায় তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টি করার অভিযোগে মামলা রুজু করে পুলিশ।
এদিন পুলিশের মার খেয়ে গান্ধী ময়দানে আন্দোলনকারীরা পৌঁছলে সেখানে এসে উপস্থিত হন প্রশান্ত কিশোর। তারপরই ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাকরিপ্রার্থীদের একাংশ পিকের উদ্দেশে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। যদিও বিক্ষোভের মুখে পড়ে পিকের দাবি, ‘আপনারা আমাদের কাছ থেকে কম্বল নিয়েছেন। এখন আবার আমাদেরই ঔদ্ধত্য দেখাচ্ছেন?’ এরপরই বিক্ষোভের আঁচ বাড়তে শুরু করে।
दो कौड़ी के बाज़ारू लोग राजनीति को भी दुकानदारी समझ बैठे है। जैसे अपने पेड स्टाफ सह पेड कार्यकर्ताओं पर धौंस जमाते है वैसे ही जनता को समझ लिया है। इ बिहार है बाज़ारू बाबू- बीजेपी के पैसे से यहाँ वोट और मुद्दा नहीं बंटेगा pic.twitter.com/Wx0YGXNKPV
— Rashtriya Janata Dal (@RJDforIndia) December 30, 2024
যদিও বিপাকে পড়ে সোমবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা। তিনি জানান, পড়ুয়াদের সঙ্গেই রয়েছেন তিনি। পিকে আরও জানিয়েছেন, বিক্ষোভকারীদের তিনি নানা ভাগে বিভক্ত হয়ে জমায়েত করার পরামর্শ দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তার ৪৫ মিনিট পরে পুলিশ লাঠিচার্জ করে।