Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিরল সোনালি বাঘের দেখা মিলল কাজিরাঙ্গায়! কেন গায়ের রঙ এরকম, এমন কটি রয়েছে অসমে

ফের কাজিরাঙ্গায় দেখা মিলল অতিশয় বিরল এই বাঘের। যাকে বলা হয় গোল্ডেন টাইগার বা সোনালি বাঘ

বিরল সোনালি বাঘের দেখা মিলল কাজিরাঙ্গায়! কেন গায়ের রঙ এরকম, এমন কটি রয়েছে অসমে

শেষ আপডেট: 27 January 2024 15:24

দ্য ওয়াল ব্যুরো: এদের ব্যাপারটা প্রচলিত সেই লোকসঙ্গীতের কথার মতো, ‘তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পাইলাম না!’ অসমের কাজিরাঙ্গায় ক্যামেরায় শেষ বার ধরা দিয়েছিল ২০১৯ সালে। তার পর এবার ফের কাজিরাঙ্গায় দেখা মিলল অতিশয় বিরল এই বাঘের। যাকে বলা হয় গোল্ডেন টাইগার বা সোনালি বাঘ (Golden Tiger Kaziranga)।

গত ২৪ জানুয়ারি কাজিরাঙ্গায় এই বাঘের ছবিটি তোলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার গৌরব রামনারায়ণ। গৌরব একটি ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি ট্রাভেল কোম্পানি চালান। অস্ট্রেলিয়ার কিছু পর্যটককে নিয়ে গিয়েছিলেন কাজিরাঙ্গায়। বিকেলের সাফারিটা করছিলেন। বিকেল চারটে নাগাদ দেখতে পান, সোনালি রঙের বাঘটি হেলতে দুলতে আসছে। তাদের সাফারি জিপ থেকে তখন সে ৮০০ মিটার দূরে ছিল। তার পর নিজেই হেঁটে হেঁটে এগিয়ে আসে জিপের দিকে। প্রায় ৮০ মিটার রেঞ্জের মধ্যে চলে এসে নিজের পথ ধরে জঙ্গলে মিলিয়ে যায়। 

এই বাঘটি ছিল পুরুষ বাঘ। তবে গৌরবের মতে, কাজিরাঙ্গায় এরকম আরও কয়েকটি গোল্ডেন টাইগার রয়েছে। কারণ, ২০১৯ সালে যেটা দেখা গিয়েছিল, এটা সেটা নয়। বাঘের গায়ের রঙ সোনালি কেন এ এক কৌতূহলের বিষয় বটে। কারণ, বাঙালি ছোট থেকে যে মোটা কেঁদো বাঘের কথা পড়ে এসেছে, তার গায়ে তো কালো ডোরা দাগ।

বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিকাল সায়েন্সেসের অধ্যাপক উমা রামকৃষ্ণণ বহুদিন ধরে কালো বাঘ তথা ওড়িশার সিমলিপালের (Odisha- Simlipal Tiger Reserve) সিউডো মেলানিস্টিক বাঘ ( pseudo-melanistic tigers) নিয়ে গবেষণা করেছেন। তিনি এখন কাজিরাঙ্গার সোনালি বাঘ তথা গোল্ডেন ফেনোটাইপ (golden phenotype) নিয়েও গবেষণা করছেন। উমা জানিয়েছেন, বাঘের গায়ে সাধারণত তিনটি রঙ থাকে কালো, কমলা ও সাদা। অভিযোজন তথা জেনেটিক পরিবর্তনের ফলে কালো রঙটা এই সোনালি বাঘে থাকে না। সেই সঙ্গে কমলা রঙটাও ফ্যাকাশে হয়ে যায়। তাই সোনালি দেখতে লাগে।  

অসমের কাজিরাঙ্গার সেই সোনালি বাঘের একটি ভি়ডিও পোস্ট করেছে সেখানকার মুখ্যমন্ত্রীর সচিবালয়। দেখুন সেই বাঘের মহারাজকীয় চলন।


```