Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্রয়াত পোশাকশিল্পী রোহিত বল, দীর্ঘ দিন ধরেই হার্টের সমস‍্যায় ভুগছিলেন

সংবাদ সংস্থা সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের একটি হাসপাতালে।

প্রয়াত পোশাকশিল্পী রোহিত বল, দীর্ঘ দিন ধরেই হার্টের সমস‍্যায় ভুগছিলেন

প্রয়াত রোহিত বল।

শেষ আপডেট: 1 November 2024 23:14

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল পোশাকশিল্পী রোহিত বলের। দীর্ঘ দিন ধরে হার্টের সমস‍্যায় ভুগছিলেন তিনি।

সংবাদ সংস্থা সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের একটি হাসপাতালে। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬৩ বছরের শিল্পী।

ভারতীয় সাজে বিপ্লব আনার সুখ্যাতি রয়েছে রোহিত বলের। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ফ‍্যাশন ডিজাইন জগতে। রোহিত বলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফ‍্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি।

গত তিন দশক ধরে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছেন রোহিত। কাশ্মীরি পণ্ডিত পরিবারের এই সন্তানের ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক খ্যাতি। তবে সব সময়ই প্রশংসা থেকে নিজেকে দূরে রাখতেন। ঘনিষ্ঠ মহলে বলতেন, 'শিল্পী হিসেবে নিজেকে উজাড় করার চেষ্টা করি মাত্র। এটা আর এমন কী!'

ফ‍্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি জানান, ২০০১ এবং ২০০৪ সালে ‘ইন্টারন্যাশনাল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ এ ‘ডিজ়াইনার অফ দ‍্য ইয়ার’ হিসাবে নির্বাচিত হন। ২০০৬ সালে ‘ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ডস’ পান তিনি। এছাড়াও ২০১২ সালে ল্যাকমে ফ্যাশন উইকেও তিনি পুরস্কৃত হন।

পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল বয়সজনিত অন্যান্য শারীরিক জটিলতাও। তবে পোশাক শিল্পী রোহিতের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না ফ্যাশন জগতের কেউই। গভীর শোক নেমে এসেছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে।


```