Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ফুসফুসে সংক্রমণ নিয়ে মৃত্যু হাসপাতালে

প্রায় একমাস চিকিৎসার পর বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ফুসফুসে সংক্রমণ নিয়ে মৃত্যু হাসপাতালে

শেষ আপডেট: 12 September 2024 16:36

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। প্রায় একমাস চিকিৎসার পর বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯ অগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি ছিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আইসিইউতে রেখে চিকিৎসা চলছিল তাঁর।  সোমবার রাতে অবস্থার অবনতি হওয়ায় কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য নিতে হয় ডাক্তারদের। অবশেষে লড়াই থামল বৃহস্পতিবার।

৮ অগস্ট প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্য। ওইদিন দিল্লিতে সীতারাম ইয়েচুরির চোখে ছানি অপারেশন হয়। বুদ্ধবাবুর শেষযাত্রায় তাই আসতে পারেননি ইয়েচুরি। থাকতে পারেননি ২২ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধবাবুর স্মরণসভাতেও। তখন ফুসফুসে সংক্রমণ নিয়ে এইমসে ভর্তি তিনি।

২০২১ সালে কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস। মাত্র ৩৫ বছর বয়সে।   ফুসফুসের জটিল সংক্রমণ হয়েছিল তাঁর। সন্তান হারানোর শোক ভুলেই নিজেকে দলের কাজে ব্যস্ত রেখেছিলেন সীতারাম। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর জানার পরেই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, এই বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে ভারতের জাতীয় রাজনীতি ক্ষতিগ্রস্থ হবে। 

১৯৫২ সালের ১২ অগস্ট চেন্নাইয়ে জন্ম হয়েছিল ইয়েচুরির। জেএনইউয়ে পড়ার সময়ই সিপিএমের সদস্যপদ নিয়ে পুরো সময়ের রাজনীতি করার সিদ্ধান্ত নেন। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ছিলেন ইয়েচুরি। বাংলায় কথাও বলতে পারতেন। 


```