Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩৪০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বের সবথেকে বড় অফিস এবার ভারতে, কর্মসংস্থান হবে দেড় লক্ষ মানুষের

বিশ্বের সবথেকে বড় অফিসের তকমা এবার হাতছাড়া হতে চলেছে আমেরিকার। এতদিন আমেরিকার পেন্টাগনে ছিল বিশ্বের সবচেয়ে বড় অফিস। ৮০ বছর পর পেন্টাগনের চেয়েও বড় অফিস তৈরি হচ্ছে ভারতে। 

৩৪০০ কোটি টাকা ব্যয়ে বিশ্বের সবথেকে বড় অফিস এবার ভারতে, কর্মসংস্থান হবে দেড় লক্ষ মানুষের

শেষ আপডেট: 16 December 2023 09:24

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবথেকে বড় অফিসের তকমা এবার হাতছাড়া হতে চলেছে আমেরিকার। এতদিন আমেরিকার পেন্টাগনে ছিল বিশ্বের সবচেয়ে বড় অফিস। ৮০ বছর পর পেন্টাগনের চেয়েও বড় অফিস তৈরি হচ্ছে ভারতে। 

৩৪ হাজার কোটি টাকা ব্যয় গুজরাটের সুরাটে তৈরি হচ্ছে এই কর্পোরেট অফিস। অফিসটি তৈরি করতে ৩৫.৫৪ একর জমি লেগেছে। কি হবে এই অফিস? অফিসের নামকরণ থেকেই তা স্পষ্ট। নয়া কর্পোরেট অফিসের নামকরণ করা হয়েছে সুরাট ডায়মন্ড বার্স। দেশ বিদেশের হীরের ব্যবসা হবে এই অফিস থেকে।

এই কর্পোরেট অফিসে অফিস চালু হলে খুলে যাবে কর্মসংস্থানের নতুন দিগন্ত। উদ্যোক্তাদের দাবি, অন্তত দেড় লক্ষ মানুষ কাজ পাবেন সুরাট ডায়মন্ড বার্সে। সারা বিশ্বের ১৭৫ টি দেশের প্রায় সাড়ে চার হাজার ব্যবসায়ী একসঙ্গে হীরের কেনাবেচা করতে পারবেন এখানে।

আগামী ১৭ ডিসেম্বর রবিবার এই অফিসের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত জুলাই মাসে নিজের এক্স হ্যান্ডেলে এই অফিসের ছবি শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টেই উল্লেখ করা ছিল যে পেন্টাগনের থেকেও বড় অফিস তৈরি হতে চলেছে ভারতে। 

নয়া কর্পোরেট অফিসের হাত ধরে দেশের অর্থনৈতিক অগ্রগতি হবে বলেও মনে করা হচ্ছে।


```