Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আডবানি ফের হাসপাতালে ভর্তি, ক’দিন ধরে শরীর ভাল যাচ্ছে না প্রবীণ নেতার

আডবানি ফের হাসপাতালে ভর্তি, ক’দিন ধরে শরীর ভাল যাচ্ছে না প্রবীণ নেতার

লালকৃষ্ণ আডবানি

শেষ আপডেট: 3 July 2024 23:39

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধেয় তাঁকে দিল্লির বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়। 

গত সপ্তাহেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দু’দিন পরই বাড়ি ফিরে আসেন। বুধবার সন্ধ্যার পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী বিজেপি নেতা আডবানি বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। ভারতরত্ন আডবানির বয়স এখন ৯৬। 

এর আগে যখন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তাঁর জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছিল। ছেড়ে দেওয়ার পরও তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে এখন অ্যাপেলোর চিকিৎসক বিনীত সুরীর অধীনে চিকিৎসা চলছে প্রবীণ নেতার। ডাঃ সুরী জানিয়েছেন, আডবানির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।  

তিন মাস আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকষ্ণ আদবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই নেতার বাড়িতে উপস্থিত ছিলেন সেদিন। 

ভারতীয় জনতা পার্টির উত্থানের পিছনে অন্যতম কান্ডারি লালকৃষ্ণ আদবাণী। ১৯৮৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একাধিক দফায় বিজেপি সভাপতি ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলেছেন।


```