Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সুস্থ আছেন আদবানি, হাসপাতাল থেকে ছাড়া পেলেও থাকবেন পর্যবেক্ষণে

বিগত কয়েক মাস ধরেই শরীর ভাল যাচ্ছে না লালকৃষ্ণ আদবানির।

সুস্থ আছেন আদবানি, হাসপাতাল থেকে ছাড়া পেলেও থাকবেন পর্যবেক্ষণে

লালকৃষ্ণ আডবানি

শেষ আপডেট: 5 July 2024 08:24

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছাড়া পাওয়ার পর ফের অসুস্থ হওয়ায় গত বুধবার আবার দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে একদিনের মধ্যে তাঁকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। তিনি এখন আগের থেকে ভাল আছেন বলে জানানো হয়েছে। 

বিগত কয়েক মাস ধরেই শরীর ভাল যাচ্ছে না ৯৬ বছরের লালকৃষ্ণ আদবানির। গত এক সপ্তাহে তো দু'বার হাসপাতালে ভর্তি হতে হলে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। যদিও বাড়ি ফিরে যাওয়ার পরও তাঁকে পর্যবেক্ষণে থাকতে হবে। গত সপ্তাহে এইমসে ভর্তি থাকার পর গত বুধবার তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর জন্য বিশেষ মেডিক্যাল টিমও তৈরি হয়। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ভারতীয় জনতা পার্টির উত্থানের পিছনে অন্যতম কান্ডারি লালকৃষ্ণ আদবানি। ১৯৮৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একাধিক দফায় বিজেপি সভাপতি ছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলেছেন।

তিন মাস আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লালকষ্ণ আদবানির বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন পুরস্কার তুলে দেন। সেদিন নেতার বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই উপস্থিত ছিলেন। 


```