Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজস্থানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মহিলাদের বছরে ১০ হাজার টাকা দেবে কংগ্রেস সরকার

বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব। কংগ্রেস ও বিজেপি গোড়ায় প্রকল্পের বিরোধিতা করে পরে সুর বদলে টাকার অঙ্ক বৃদ্ধি করার দাবি তুলেছে।

রাজস্থানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, মহিলাদের বছরে ১০ হাজার টাকা দেবে কংগ্রেস সরকার

শেষ আপডেট: 4 November 2023 17:07

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে কংগ্রেস সরকার ফের ক্ষমতায় এলে মহিলাদের বছরে ১০ হাজার টাকা করে ভাতা দেবে। বুধবার মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘোষণা করেন। ঝুনঝুনে নির্বাচনী সভায় গেহলট আরও ঘোষণা করেন, পাঁচশো টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়ার যে স্কিম তিনি চালু করেছেন ফের সরকার গড়তে পারলে ওই সুবিধা এক কোটির বেশি পরিবারকে দেওয়া হবে। 

বুধবার রাজস্থানে বিধানসভা ভোটের প্রচারে গিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। সকাল থেকে চর্চা ছিল ঝুনঝুনের জনসভায় প্রিয়ঙ্কা দলের হয়ে বড় কোনও সুবিধার কথা ঘোষণা করবেন। পরে কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত বদল করে মুখ্যমন্ত্রী গেহলটের মুখ দিয়ে গৃহলক্ষ্মী যোজনা ঘোষণার সিদ্ধান্ত নেয় তাতে সরকারি সিলমোহর দিতে। 

বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব। কংগ্রেস ও বিজেপি গোড়ায় প্রকল্পের বিরোধিতা করে পরে সুর বদলে টাকার অঙ্ক বৃদ্ধি করার দাবি তুলেছে। ঘটনা হল কংগ্রেস ও বিজেপি শাসিত রাজ্য সরকারগুলিও একই ধরনের প্রকল্প চালু করেছে। গত মার্চে কর্নাটক বিধানসভার ভোটে কংগ্রেস মহিলাদের মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে ইভিএমে বাজিমাৎ করেছে।

রাজস্থানে কংগ্রেস মূলত গেহলট সরকারের সামাজিক প্রকল্পগুলিকে হাতিয়ার করে ভোট চাইছে। পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রকল্প ছাড়াও সাড়া ফেলেছে কংগ্রেস সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প। তাতে পরিবার পিছু ২৫ লাখ টাকা বিমার সুবিধা আছে। এছাড়া, দেশের মধ্যে এই রাজ্যেই একমাত্র চিকিৎসার অধিকার আইন চালু আছে। এই সুবিধা দিতে গিয়ে সরকারের ঘাড়ে বিপুল টাকার বোঝা চাপলেও স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সভায় ঘোষণা করেছেন, বিজেপি রাজস্থানে ক্ষমতায় ফিরলে গেহলট সরকারের সব প্রকল্পই চালু রাখবে। কোনওটাই বন্ধ করা হবে না। এর আগে গেহলট সরকারে কিছু প্রকল্পের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। প্রচারে গেহলট সেই প্রসঙ্গ তুলে ধরছেন। মোদী তাই রাজস্থানে দুর্নীতি ও আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগকে হাতিয়ার করেছেন গেহলট সরকারের বিরুদ্ধে।


```